বিয়ে হয়ে গেল সন্ধ্যালগ্নেই। ফাল্গুন মাস। মাসের শেষ। সানাইওয়ালা চোখ বুজে ঢুলে ঢুলে বাজিয়ে চলেছে সেই চিরপরিচিত গানখানি, ‘চোখের বাণে বিধলে পরাণ, এখন প্রাণে বাঁচি না।’ সানাইয়ের রঙের সুর। আর বাতাসে ইতিমধ্যেই লেগেছে সুর উদাস চৈত্র-বাউলের। যেন ঘরের কোণে সুখের শয্যায় ডাক পড়েছে রিক্ত মহানন্দ ঘরছাড়া সন্ন্যাসীর। বিয়ে হল শহরতলির আধা-পল্লি এক জায়গায়। বিয়ে বাড়ির […]