শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:০০
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিন্ধুসভ্যতা বিশেষজ্ঞ র‍্যান্ডাল ল’-র সুতকাগেনদোর-সফরের নির্যাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘পঞ্চাশ নম্বরে নাম’ ক্ষয়িষ্ণু পুরুষ লেখক সসীম কুমার বাড়ৈ আলোচক সুতপা দত্ত দাশগুপ্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতার হকার, উচ্ছেদ অভিযান, ইতিহাসের প্যারাডক্স : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনোদিনী দিন ফিরিবার নয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আইসক্রিমের দারুন স্বাদে গরম হোক উধাও : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘পদ্মপাতার জল’ নজরুলের চোখে ক্ষুদিরাম : শৌনক ঠাকুর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ইতিহাসসাধক স্বদেশরঞ্জন মণ্ডল : দিলীপ মজুমদার এবারে দশহরাতে আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতার পূজায় ছাগবলি বন্ধের সিদ্ধান্ত : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বরেন্দ্র ও গৌড়ীয় ব্রাহ্মণ সমাজের ইতিহাস, কুলপঞ্জি ও অভিলিখনের সমন্বয়ে একটি পুনঃপাঠ : অত্রি ভট্টাচার্য ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘ছেঁড়া জামার ঈশ্বর’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অশুভ শক্তির বিনাশ ও ভক্তের সুরক্ষায় নৃসিংহ চতুর্দশী : রিঙ্কি সামন্ত বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

প্রথম দফার ভোটে কড়া পদক্ষেপ কমিশনের, বুথের চারপাশে থাকছে ‘লক্ষ্মণরেখা’ : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ২৫৩ জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজ্যের প্রথম দফার ১৫২ টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন যাতে হয়, এজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুথের চারপাশে থাকছে ‘লক্ষ্মণরেখা’। জানা যাচ্ছে, পোলিং বুথের চারপাশে এবার সাদা চক দিয়ে ১০০ মিটার বৃত্ত এঁকে নির্দিষ্ট সীমান্ত চিহ্নিত করে দেওয়া হয়েছে। ওই সীমার মধ্যে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকবে না বলে স্পষ্ট নির্দেশ কমিশনের। এঁকে দেওয়া এই লক্ষ্মণরেখার বাইরে থাকবেন বিএলও এবং সরকারি আধিকারিক। যাঁরা প্রাথমিক নথি যাচাই করবেন। এছাড়াও গণ্ডির ভিতরে থাকবে আরও একধাপ নিরাপত্তা বলয়। দুটি টেবিলে নতুন করে ভোটারদের নথি পরীক্ষা করা হবে। ভুয়ো ভোটার ঠেকাতে এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট করাতে একাধিকস্তরে নজরদারির ব্যবস্থা কমিশন নিয়েছে। ভোটার স্লিপ বিলির ক্ষেত্রেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এবার ভোটারদের বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছে দিয়েছেন বিএলওরা। তবে এখানে দায়িত্ব শেষ নয়, ভোটার স্লিপ বিতরণে কেউ যদি বাদ পড়ে যান, সেই সংক্রান্ত তথ্য প্রিসাইডিং অফিসারকে রাখতে হবে। কেন তাঁকে দেওয়া যায়নি সেই সংক্রান্ত তথ্যও প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রাখতে হবে।

চূড়ান্তভাবে ভোটদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং ছবি ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখে অনুমতি দেওয়া হবে।

পাশাপাশি, প্রথম দফা ভোটের ৭২ ঘণ্টা আগেই আগে সীমানা সিল করে দেওয়া হয়েছে । কমিশন সূত্রে খবর, বর্ডার লাগোয়া অঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি করা হয়েছে। শুধু তাই নয়, সীমান্তের ওপার থেকে যাতে কেউ এপারে ঢুকতে না পারে, এদিক থেকেও যাতে কেউ ওপারে যেতে না পারে, সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও জোর দিয়েছে কমিশন। সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালু হয়েছে । এতেই শেষ নয়, আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে অস্ত্র ও বোমা পেলেই সাসপেন্ড হবেন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। তাছাড়া ব্যালট সংরক্ষণে কড়া নির্দেশ কমিশনের। কোনো ভোটকেন্দ্রে অশান্তি হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ। কমিশনের স্পষ্ট নির্দেশ ভোটের দিন বোমা ফাটলে বা সাধারণ মানুষকে বোমার ভয় দেখানো হলে সংশ্লিষ্ট থানার ইনসপেক্টর বা ওসি সহ তদারকির দায়িত্বে থাকা আধিকারিককে বিভাগীয় শাস্তির মুখে পড়তে হবে। ইতিমধ্যে বিস্ফোরক উদ্ধার, বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার জন্য রাজ্যের সমস্ত থানার কাছে নির্দেশ গিয়েছে রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে। এক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটপর্ব শান্তিপূর্ণ রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই কারণে কমিশনের তরফে সমস্ত জেলার এসপি, কমিশনারেটের কমিশনার সহ শীর্ষ পুলিশকর্তাদের কাছে বারবার নির্দেশ গিয়েছে, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা থাকা ব্যক্তিদের গ্রেপ্তারে জোর দিতে হবে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটপর্ব বানচাল করতে পারে দুষ্কৃতীরা। ভোটে একটিও হিংসাত্মক ঘটনা ঘটুক, চায় না নির্বাচন কমিশন। যে কোনো ধরনের বিস্ফোরণ বা বোমা নিয়ে ভয় দেখানোর বিষয়টি কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে।

উল্লেখ্য, প্রথম দফার ভোট নেওয়া হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রথম দফায় ২৪০৭ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন