শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৫৯
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিন্ধুসভ্যতা বিশেষজ্ঞ র‍্যান্ডাল ল’-র সুতকাগেনদোর-সফরের নির্যাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘পঞ্চাশ নম্বরে নাম’ ক্ষয়িষ্ণু পুরুষ লেখক সসীম কুমার বাড়ৈ আলোচক সুতপা দত্ত দাশগুপ্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতার হকার, উচ্ছেদ অভিযান, ইতিহাসের প্যারাডক্স : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনোদিনী দিন ফিরিবার নয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আইসক্রিমের দারুন স্বাদে গরম হোক উধাও : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘পদ্মপাতার জল’ নজরুলের চোখে ক্ষুদিরাম : শৌনক ঠাকুর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ইতিহাসসাধক স্বদেশরঞ্জন মণ্ডল : দিলীপ মজুমদার এবারে দশহরাতে আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতার পূজায় ছাগবলি বন্ধের সিদ্ধান্ত : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বরেন্দ্র ও গৌড়ীয় ব্রাহ্মণ সমাজের ইতিহাস, কুলপঞ্জি ও অভিলিখনের সমন্বয়ে একটি পুনঃপাঠ : অত্রি ভট্টাচার্য ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘ছেঁড়া জামার ঈশ্বর’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অশুভ শক্তির বিনাশ ও ভক্তের সুরক্ষায় নৃসিংহ চতুর্দশী : রিঙ্কি সামন্ত বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

চড়কের দেবতা কি আসলে চণ্ডার্ক : অসিত দাস

অসিত দাস / ৪৪৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বাঙালির উৎসব, ব্রতপার্বণের বিভিন্ন অনুষ্ঠানে এক বা একাধিক দেবদেবীর পুজো বা আরাধনা করা হয়৷ কিন্তু ‘চড়কদেবতা’ নামে কোনো দেবতার নাম কোনো বইয়ে উল্লিখিত হয়নি৷

বস্তুত চড়ক নামে যে কোনও দেবতা কোনও কালে ছিল কিনা সেটাই কেউ জানেন না।

তবে কি চড়ক নামটি কোনও প্রাচীন দেবতার নামের অপভ্রংশ? চিন্তাহরণ চক্রবর্তীর ‘হিন্দুর আচার-অনুষ্ঠান’ বইটিতে চড়কের দেবতাদের নামের উল্লেখ করা হয়েছে৷ ‘এই উপলক্ষে পূজিত প্রধান দেবতার নাম কালার্করুদ্র৷’ তিনি লিখেছেন, ‘এই প্রসঙ্গে অর্চিত দেবীর নাম নীল চণ্ডিকা বা নীল পরমেশ্বরী৷’

সম্ভবত ‘কালার্করুদ্র’ শিবেরই একটি রূপ৷ ‘চণ্ডিকা’ তেমনি দুর্গার একটি রূপ৷ বস্তুত চড়কপুজোর বাণ-বঁড়শি ফোঁড়া, কাঁটা ঝাপ, বঁটি ঝাপ ইত্যাদি প্রিমিটিভ ও ভয়ংকর পর্ব দেখে চিন্তাহরণ চক্রবর্তী চড়ককে প্রাচীন ‘পাশুপত’দের অনুষ্ঠান বলে ভেবেছেন৷ পশুপতি বা শিবের ভক্তদের বিশেষ সম্প্রদায় হচ্ছে এই পাশুপতগোষ্ঠী৷

ইতিহাস ঘেঁটে জানা যায়, ‘লিঙ্গপুরাণ’, ‘বৃহদ্ধর্মপুরাণ’ এবং ‘ব্রহ্মবৈবর্তপুরাণে’ চৈত্র মাসে শিবারাধনা প্রসঙ্গে নৃত্যগীতাদি উৎসবের উল্লেখ আছে। কিন্তু চড়ক পূজার উল্লেখ নেই। পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের ‘বর্ষক্রিয়াকৌমুদী’ ও রঘুনন্দনের ‘তিথিতত্ত্বে’ও এ পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এ উৎসব প্রচলিত ছিল। প্রাচীন কাহিনি অনুসারে জানা যায়, দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত বাণ রাজার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ভোলানাথের কৃপা পেয়ে অমরত্ব লাভের জন্য বাণ রাজা নিজের শরীরের রক্ত ঝরিয়ে মহাদেবকে তুষ্ট করেছিলেন ভক্তিমূলক নাচ-গান করে। এই সময় থেকেই মূলত চড়ক পূজার সূত্রপাত। এই উৎসবে মূলত শরীরে আঘাত করে ভগবান ভোলানাথকে তুষ্ট করার প্রথা রয়েছে যা চড়ক পূজার অন্যতম বৈশিষ্ট্য। এই পূজায় কখনো জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা কিংবা ছুরি বা কাঁটার ওপর দিয়ে লাফানো, শরীরে বাণ বিদ্ধ করে চড়কগাছে ঝোলা প্রভৃতি এই পূজার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। শ্রীকৃষ্ণ ও বাণ রাজার যুদ্ধ-পরবর্তী সময়ে ১৪৮৫ সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজার প্রচলন করেছিলেন বলে অনেকে মনে করে থাকেন। সেই সময় থেকে প্রধানত শৈব সম্প্রদায়ের ভক্তরাই এই উৎসব পালন করে আসছেন।

বস্তুত চৈত্রের শেষলগ্নে চৈত্রসংক্রান্তিতে সূর্যের প্রখর দহনবেলায় শৈব উৎসবটিতে চণ্ড ও অর্ক, এই দেবতাদ্বয়কে যেন একই অঙ্গে পূজা করা হয়। চণ্ডার্ক নামে কোনও দেবতার নাম পুরাণে পাইনি। কিন্তু চণ্ডার্ক নামে শৈবতীর্থের উল্লেখ পেয়েছি নগেন্দ্রনাথ বসুর বিশ্বকোষ-এ।

আবার চড়কে পূজ্য ‘নীল চণ্ডিকা’ দেবী হলে, দেবতার নাম ‘চণ্ডক’ হওয়ার সম্ভবনা প্রবল৷

‘চড়ক’ শব্দটির নামেই তাই শিব৷ চড়ক শতকরা একশোভাগ শিব বা মহাদেবের পুজো৷

অন্য একটি মত হল ‘চড়ক’ একটি বৌদ্ধ অনুষ্ঠান৷ সম্রাট অশোকের সময় নিম্নবর্গীয় মানুষদের মধ্যে এই পার্বণটির প্রচলন ঘটে৷ ‘চণ্ডক’ একজন বৌদ্ধ দেবতার নাম হওয়ার সম্ভাবনা যথেষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় চণ্ডক নামটি আছে। অচলায়তন নাটক থেকে উদ্ধৃতি দিলেই বোঝা যাবে, —

“প্রথম শোণপাংশু। সেইজন্যেই তো ও-জিনিসটা কী রকম দেখতে ইচ্ছা করে।

দ্বিতীয় শোণপাংশু। আমাদের মধ্যে একজন, তার নাম চণ্ডক—তার কী জানি ভারি লোভ হয়েছে; সে ভেবেছে তোমাদের কোনো গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্চর্য কী-একটা ফল পাবে—তাই সে লুকিয়ে চলে গেছে।

তৃতীয় শোণপাংশু। কিন্তু শোণপাংশু বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না; সেও ছাড়বার ছেলে নয়, সে লেগেই রয়েছে। তোমরা মন্ত্র দাও না বলেই মন্ত্র আদায় করবার জন্যে তার এত জেদ।

প্রথম শোণপাংশু। কিন্তু পঞ্চকদাদা, আমাদের ছুঁলে কি তোমার গুরু রাগ করবেন?

পঞ্চক। বলতে পারি নে — কী জানি যদি অপরাধ নেন। ওরে তোরা যে সবাই সবরকম কাজই করিস — সেইটে যে বড়ো দোষ। তোরা চাষ করিস তো?

প্রথম শোণপাংশু। চাষ করি বৈকি, খুব করি। পৃথিবীতে জন্মেছি পৃথিবীকে সেটা খুব ক’ষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি।”

হুতোম প্যাঁচার নকশা’য় ‘কলিকাতার চড়ক পার্বণ’-এর যে বিবরণ পাচ্ছি তা হল:

‘কলিকাতা সহরের চার দিকেই ঢাকের বাজনা শোনা যাচ্চে, চড়্‌কীর পিঠ সড়্‌ সড়্‌ কচ্চে, কামারেরা বাণ, কাঁটা ও বঁটি প্রস্তুত কচ্চে — সর্ব্বাঙ্গে গয়না, পায়ে নূপুর, মাথায় জরির টুপি, কোমোরে চন্দ্রহার, সিপাইপেড়ে ঢাকাই সাড়ি মালকোচা করে পরা, তারকেশ্বরে ছোবান গাম্‌চা হাতে বিল্বপত্র বাঁদা, সূতা গলায় যত ছুতর, গয়লা, গন্ধবেণে ও কাঁশারির আনন্দের সীমা নাই — ‘আমাদের বাবুদের বাড়ি গাজোন৷’

আরও যা বিবরণ পাচ্ছি —‘ক্রমে দিন ঘুনিয়ে এলো, আজ বৈকালে কাঁটা ঝাঁপ৷ আমাদের বাবুর চার পুরুষের বুড়ো মূল সন্ন্যাসী কানে বিল্বপত্র গুঁজে হাতে এক মুঠো বিল্বপত্র নিয়ে ধুক্তে ধুক্তে বৈঠকখানায় উপস্থিত হলো, সে নিজে কাওরা হলেও আজ শিবত্ব পেয়েছে, সুতরাং বাবু তারে নমস্কার কল্লেন; মূল সন্ন্যাসী এক পা কাদা শুদ্ধ ধোব ফরাশের উপর দিয়ে বাবুর মাতায় আশীর্বাদের ফুল ছোঁয়ালেন, — বাবু তটস্থ৷’

‘আজ কার সাধ্য নিদ্রা যায়৷ — থেকে থেকে কেবল ঢাকের বাদ্যি,সন্ন্যাসীর হোররা ও ‘বলে ভদ্দেশ্বর শিবো মহাদেব’ চীৎকার’৷

বাঙালির উৎসব, ব্রতপার্বণের বিভিন্ন অনুষ্ঠানে এক বা একাধিক দেবদেবীর পুজো বা আরাধনা করা হয়৷ কিন্তু ‘চড়কদেবতা’ নামে কোনো দেবতার নাম কোনো বইয়ে উল্লিখিত হয়নি৷

জ্ঞানেন্দ্রমোহন দাসের ‘বাঙ্গালা ভাষার অভিধান’ গ্রন্থে পাওয়া যায়, সংস্কৃত ‘চক্র’ থেকে ‘চড়ক’ শব্দের উৎপত্তি৷ ‘শিবের গাজন মহোৎসবে চড়কগাছে ঘুরিয়া চক্রভ্রমণ৷’ অর্থাৎ ‘চক্র’ শব্দ থেকে চক্‌র, চর্‌কো হয়ে চড়কো তথা চড়ক শব্দের আগমন৷

বা, চক্র > চকর > চরক > চড়ক।

আমার মনে হয় ‘চড়ক’ শব্দটির মধ্যেই চড়কের দেবতার নাম লুকিয়ে আছে৷ ‘কালার্করুদ্র’-র আর একটি নাম ছিল সম্ভবত ‘চণ্ডার্ক’। চণ্ড শিবের আর এক নাম। অর্ক সূর্যের নাম। চণ্ড আর অর্ক একদেহে চণ্ডার্ক। চণ্ডার্ক > চণ্ডাক্ক > চণ্ডাক > চণ্ডক > চড়ক।

চণ্ডার্ক শৈবতীর্থ দর্শন করেছেন, এমন একজন পুণ্যার্থীর সন্ধানে আছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন