| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

SIR শুরু পশ্চিমবঙ্গে, তালিকা প্রকাশ রাজ্যের : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৭৩২ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শেষ পর্যন্ত SIR শুরু পশ্চিমবঙ্গে। তালিকা প্রকাশ রাজ্যের নির্বাচনী দপ্তরের। বিহারের পরই পশ্চিমবঙ্গকে বেছে নিল। দ্রুত SIR কাজ শেষ করার জন্য প্রস্তুত নির্বাচনী দপ্তর। দপ্তর সূত্রে জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলেই দেখতে পাওয়া যাবে এই তালিকা। তবে সোমবার পর্যন্ত যা খবর তাতে এখনও পর্যন্ত ১০৯টি বিধানসভা কেন্দ্রের তালিকা আপলোড করা হয়েছে। ধাপে ধাপে বাকি সব কটি বিধানসভা কেন্দ্রের তালিকা খুব শীঘ্রই আপলোড করা হবে। মানে প্রত্যেকেই দেখে নিতে পারবেন ওই তালিকায় তাঁদের নাম ছিল কিনা বা আছে কিনা। গুগল সার্চে CEO West Bengal সার্চ করলেই ওয়েবসাইট পেয়ে যাবেন।

কিন্তু প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এই ২০০২ সাল কেন? উত্তরটা হল, সর্বশেষ এই ২০০২ সালেই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় তালিকা সংশোধনের কাজ (Special Intensive Revision, SIR) হয়েছিল এবং সেই অনুযায়ী ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এই রাজ্যে ২৩ বছর পর আবার সেই কাজ হচ্ছে। বস্তুত গোটা দেশেও ওই ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যেই বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছিল। বিহারে ওই কাজ হয়েছিল ২০০৩ সালে। সেখানে আগে ভোট থাকায় আগেভাগেই নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর শুধু পশ্চিমবঙ্গ নয় এবার গোটা দেশেই তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। আমাদের রাজ্যে তা হবে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। তারই প্রস্তুতি হিসেবে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়ে গেল।

কমিশন সূত্রে খবর, ২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, সমীক্ষার সময় তাঁদের বেশি কাঠখড় পোড়াতে হবে না। অর্থাৎ নির্ধারিত নথি তাঁদের সেভাবে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। নির্দিষ্ট যে ফর্ম রয়েছে, সেটা অবশ্যই সকলের মতো তাঁদেরও ফিলাপ করতে হবে। যাঁদের নাম পরে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রে নির্ধারিত ১১টি নথির যে কোনও একটির অবশ্যই প্রয়োজন হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev