| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মেয়র উদ্বোধন করলেন ২০২২-এর কলকাতাশ্রী প্রতিযোগিতা

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ২৭৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

কলকাতা শহরের একটি উল্লেখযোগ্য ও জনপ্রিয় প্রতিযোগিতা কলকাতাশ্রী। প্রতি বছরের মতো এই বছরেও কলকাতা পুরসভা ও সিইএসসি-র যোথ উদ্যোগে ১২ সেপ্টেম্বর শুরু হলো কলকাতাশ্রী প্রতিযোগিতার আবেদন পত্র বিতরণ। কলকাতা পুরসভার মেন বিল্ডিং-এ সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে অফলাইনে। এছাড়া কেএমসি-ওয়েব সাইট থেকে অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।

কলকাতাশ্রী প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এদিন কলকাতা পুরসভার সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক তথা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, সাংসদ দীপক অধিকারী (দেব) সহ একাধিক বিশিষ্টগণ।

এই সংক্রান্ত বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘১ সেপ্টেম্বর থেকে আমাদের পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। ওই দিন মুখ্যমন্ত্রীর উদ্যোগে পথে নেমে আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছি। এই বছর আমরা পুজো উপলক্ষে বাজার-দোকানে কেনাকাটার জোয়ার দেখছি। করোনা মহামারির কারণে বিগত দু-বছর পুজো আমরা ভালোভাবে করতে পারিনা। অনেক বিধি-নিষেধের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। কিন্তু এই বছর মন খুলে আনন্দ করব। পুজোর উন্মাদনা ভিষণ ভাবে উপলব্ধী করছি। বাংলার মানুষ হিসেবে বাংলার জাতীয় উৎসব আমাদের বিশেষ ভাবে নাড়া দেয়। আমরা অনেকেই পুজোর আয়োজন করি। প্রত্যেকের মধ্যেই এইটি সুপ্ত প্রতিযোগিতা থাকে, কার মন্ডপে কত ভীড় হলো। তার সঙ্গে যদি আমাদের মণ্ডপ পুরস্কার পায় তাহলে আনন্দ দ্বিগুন বেড়ে যায়। কলকাতাশ্রী এমন একটি প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় জয়ী হলে আমরা গর্বিত হই। জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে আমরা দুর্গাপুজোয় অংশ নিই। জীবনের সব সমস্যা এই কয়েকটি দিন আমরা ভুলে থাকি। কলকাতাশ্রী প্রতিযোগিতার আসল ‘শ্রী’ হলো ভালো পুজো, ভালো মণ্ডপ, ভালো দর্শক, ভালো কলকাতা, আনন্দের কলকাতা।’

এদিন দেবাশিস কুমার জানান, “আজ থেকে কলকাতাশ্রীর আবেদনপত্র বিতরণ শুরু হলো। ২০২২ সালের এই প্রতিযোগিতার শুভারম্বের সাক্ষী থাকার জন্য অনেক বরেণ্য ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। অন্যান্য বছরের মতো এই বছরেও বিভিন্ন বিভাগে কলকাতশ্রী প্রতিযোগিতা হবে ও ষষ্ঠীর দিন তার ফল ঘোষণা হবে। কলকাতার মধ্যে মোট ১০০টি ক্লাবকে আমরা পুরস্কৃত করব। তবে কলকাতা পুরসভার মেয়র বা মেয়র পারিষদরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এই বছর কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর পুরস্কার পাচ্ছে। ‘প্রি-ভিউ’ পুজো নামে ইউনেস্কোর একটি টিম পুজো-প্রাক্কাল্লে শহরের ২২টি পুজো প্যান্ডেলে ঘুরবেন। ১ সেপ্টেম্বর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার বিভিন্ন ক্লাব ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে এক বিশাল পদসভার আয়োজন করেছিল। মূলত সেই দিন থেকেই আমাদের শহরে শারদোৎসব শুরু হয়ে গেছে।’

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে কলকাতা পুরসভার উদ্যোগে এই কলকাতাশ্রী প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার নামকরণ করেন তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম অনুভব করেন কলকাতার পুজোর পাশে সরকারের দাঁড়ানো প্রয়োজন। কারণ এই পুজোকে কেন্দ্র করে এই রাজ্যের অর্থনীতির চাকা ঘোরে। ২০১০ সালের পর থেকে বিগত ১২ বছর ধরে এই সুষ্ঠু প্রতিযোগিতা হয়ে আসছে। এখন তো দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা দর্শণের মেন ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে কলকাতাশ্রী পুরস্কারপ্রাপ্ত ক্লাবগুলি। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, পরিবেশ — বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে এই প্রতিযোগিতা হয়। সমাজের বিভিন্ন বিষয়ের দিক্‌পালগণ এই প্রতিযোগিতার জুরি নির্বাচিত হন। তাঁদের মতামতের ভিত্তিতেই পুরস্কার বিতরণ হয়। এর মাধ্যমে জনসচেতনতাও বৃদ্ধি পায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev