অতি আধুনিক বাংলা কবিতা : সমর সেন উপরোক্ত নামের একটি সমালোচনা অগ্রণীর এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়েছে। এ সম্বন্ধে আমার কিছু বলার আছে, কারণ সমালোচক বিনা কারণে শূন্যে ঘন ঘন ছোবল মেরেছেন, এবং আমার লেখা ইন ডিফেন্স অফ দ্য ‘ডেকাডেন্টস’ (‘In Defence of the Decadents’) শীর্ষক যে প্রবন্ধটি সম্বন্ধে তাঁর ঘোরতর আপত্তি, তার সারাংশ দিতে গিয়ে […]