সংক্ষিপ্তসার : ডাইনি বা ডাইনিবিদ্যা কোনো পেশা নয় তা লোকসংস্কারের বিচারে নারীর অলৌকিক ক্ষমতা ও অশুভ স্বভাবজাত প্রবৃত্তি। অথচ সেই বাস্তব নারী মানবিক বোধবুদ্ধিসম্পন্ন। তাহলে ডাইনি নামের যৌক্তিকতা কি? ভারতবর্ষের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসে ডাইনিবিদ্যা চর্চার সম্যক পরিচয় পাওয়া গেলেও লোকমানসসম্ভূত সেই ধারণা-বিশ্বাসজাত শুভ-অশুভ ডাইনির অস্তিত্ব আজ অবলুপ্ত। বরং কুসংস্কারজাত মন্দ ডাইনি-বিশ্বাস লোকজীবনে এখনো বিদ্যমান। […]