পাঁচ. ডাইনি চরিত্র কেন্দ্রিক গল্পগুলো কুসংস্কারবিরোধী গল্প হিসেবে চিহ্নিত হয়েছে। (সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ২০১২ : ভূমিকা) এগুলো শিল্পমূল্যে, মানবিক মর্যাদায় অভিনন্দিত। জগদীশ গুপ্ত, বিভূতিভূষণ, তারাশঙ্কর ও মহাশ্বেতা দেবী — এই চারজন গল্পকারের ডাইনি চরিত্র সৃজন সম্পর্কে বলা যায় — সব ডাইনি চরিত্রই নিম্নবর্গীয়। গল্পকাররা ডাইনি চরিত্র সৃজনে ব্রাত্য, অন্ত্যজ, শ্রমজীবী সাধারণ মানুষের আশ্রয় নিয়েছেন। সমাজের উচ্চবর্গের […]