ছয়. এবার অবতারের কথা। ভাগবতপুরাণ, গরুড়পুরাণ প্রভৃতিতে রামকে বিষ্ণুর অবতাররূপে কল্পনা করা হয়েছে। তুলসীদাস ও কৃত্তিবাসের রামায়ণেও রাম বিষ্ণুর অবতার। কেদারনাথ বলেছেন বাল্মীকির কাব্যে রাম একজন মহৎ মানুষ, কোন অবতার নন। বেদে অবতারের কথা নেই। অবতার কথার প্রথম আভাস পাওয়া যায় শতপথব্রাহ্মণে। সেখানে আছে : মৎস্য মনুকে সাবধান করে দিয়েছিলেন জলপ্লাবনের ব্যাপারে। তদনুসারে মনু মৎস্যের […]