মেয়েরা লেখে, কিন্তু তাঁকে লেখার সময় খুঁজে বের করে নিতে হয়। ভারতীয় ঘরানার রান্নাঘরের এবং গৃহের অন্তর্গত ব্যবস্থাপনায় এমন কিছু আছে যা সারাদিন আটকে রাখার জন্যে যথেষ্ট। আমরা যদি কিছুটা পেছনের দিকে হাঁটি আর খুঁজে পাই এক একান্নবর্তী পরিবারের রান্নাঘর ও এক কবিকে, অবশ্যই সেসময়কার ভাষ্যে মহিলা কবিকে, তাহলে রান্নাঘরটিই সেই কবির কবিসত্তাকে ছাপিয়ে যায়। […]