রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল। সে-রামও নেই, সে-অযোধ্যাও নেই। কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণী, তো আর কারো সুবিধে হোক আর না-হোক—ভারি সুবিধে হতো রমাপতিরা। সত্যি, অমন অহেতুক লজ্জাও বুঝি কোনও পুরুষ-মানুষের হয় না। মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি— হঠাৎ চীকার করে উঠলোননীলাল। বললে—ঐ আসছে রে— কিন্তু ওই পর্যন্ত। আমরা সবাই চেয়ে দেখলাম—রমাপতি […]