এই না হলে বস্তী? ভোরের কিঞ্চিৎ আলো উঁকি মারার পূর্বেই বড়রা কাজ সেরে মোটামুটি নিশ্চিন্ত। ছোটরা এবার ব্যস্ত। সারি দিয়ে ট্রেন রাস্তার পাশে বসে পায়খানা করছে। পেছনে দু চারটে কুকুর অপেক্ষায়। লুঙ্গি জামা কোনো রকমে পরে বদরুল বললো, আইজ্জা ফিররা যদি হুনছি তুই কাইজ্জা করছত, তয় তোর মাথার চুলডি ছিররা শাক রাইন্দা খামু। বৌ নীরব […]