ট্রেন থেকে নেমেই প্লাটফর্ম ছাড়িয়ে ষ্টেশন চত্বরের বাইরে এসে একটা চায়ের দোকানেই বসল ওরা দুজন। সুনীপ আর রূপা। ঝকঝকে দু’জন তরুণ-তরুণী। সঙ্গে লট-বহর। বাতাসে শীতের আমেজ। মাঠ থেকে সব ধান প্রায় উঠে এল বলে। মফঃস্বল শহরের এই চায়ের দোকানে তাই এখন রাজা-উজীর মরামারির গল্প। সুনীপ-রূপা চায়ের দোকানে ঢুকে বেঞ্চিতে বসতেই সে গল্প কিছুক্ষণ থেমে থাকল। […]