বিরাট ডিপার্টমেন্টাল স্টোর। তিন হাজার সেলসগার্ল এই দোকানে চাকরি করে। ম্যাসি তাদের একজন। তার বয়স আঠারো। পুরুষের দস্তানা বিক্রি করা তার কাজ। এই কাউন্টারে দাঁড়িয়ে মানবচরিত্রের দুটো ব্যাপারে সে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে। দুই ধরনের খরিদ্দার এখানে দস্তানা কিনতে আসে। প্রথম দলে পড়ে একধরনের পুরুষ যারা নিজেরাই দস্তানা কিনে থাকে। আরেক দলে রয়েছে মহিলা, যারা […]