বিজ্ঞান আকাদেমির সভাপতি ক্রাউস তাঁর দুই হাত মুষ্টিবদ্ধ করে ভিডি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তিনি প্রাণপণ চেষ্টা করছেন স্বাভাবিক থাকার জন্য, কিন্তু একটু ভালো করে লক্ষ করলেই বোঝা যাবে, তাঁর হাত দুটি কাঁপছে। ভিডি স্ক্রিনের ভেতর থেকে একটি রাক্ষুসে পোকার ত্রিমাত্রিক ছবি তাঁর ঘরের ভেতরে ঢুকে গেল। এটি সত্যি নয়, এটি শুধু একটি ছবি; তার […]