মাঝরাতে বাথরুম থেকে ফিরে দোতলার হলঘরের ভেতর দিয়ে হাঁটছি। হঠাৎ নাইট বালবের আলোয় চোখে পড়ল কোণের তক্তপোশে কেউ একজন শুয়ে। ঘুমমাখা চোখে বাথরুমের দিকে যাওয়ার সময় নজরে পড়েনি। নভেম্বর বলে একটু হিম পড়েছে। পাখার হাওয়ায় বাথরুমের জন্য প্রায়ই ঘুম ভেঙে যায়। দোতলায় আমি একা থাকি। ঠাকুরদা, ঠাকুমা ও কাজকরা ছেলে নীচতলায়। আর বাবা, মা, দিদি […]