কলকাতায় এসে এই জায়গাগুলোকে ভালো লাগতে শুরু করেছিল সুরেখার। সেই ভালোলাগা খুব নিরবচ্ছিন্ন নয়। তার সঙ্গে মিশে ছিল অন্য কিছুও। সে অনুভূতি নানা রকম। যেমন এদিকের পাড়াটাকে সকালবেলা তার কখনোই শশব্যস্ত মনে হয়নি। এয়ারপোর্ট এক নম্বরের উল্টোদিকের গলি। বড় রাস্তা টপকে গলিতে ঢুকে হাঁটলে মিনিট পাঁচেক। সকালে সাড়ে-সাতটা আটটা বাজতে না বাজতে এয়ারপোর্টের মুখ, যা […]