চারিদিকে জল থৈথৈ। বর্ষার জলে মাটির রাস্তা ডুবে কাদা। তার মধ্যেই নিজের ধুতিটি সামলে, এক হাতে নারায়ণশিলা ধরে এগোচ্ছেন ভ্রূকুটি রাজ্যের পুরোহিত মশাই। নারায়ণের মাথায় সোনার মুকুট, তাতে হিরে বসানো। সদ্য এটি দিয়েছেন রাজা রাগমানিক্য। পুরোহিত উপেন্দ্রর ভুরুদুটিও বাঁকা। বিরক্তিতে। ভরা বর্ষায় নদীর জল, পুকুরের জল সব মাটি গুলিয়ে কাদা করে একসময় নেমে যায় পলি […]