চন্দ্রবাড়ির সিংহবাহিনীর পুজোয় সকাল থেকে আজ ঢাকের বাদ্যিতে মনখারাপের বোল, “ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন।” বর্ষীয়ান পুরুতমশাই ধরা গলায় বিসর্জনের মন্ত্রপাঠ করছেন আর ধুতির খুঁটে চোখ মুছছেন। “ওঁ গচ্ছ গচ্ছ পরমস্থানং স্বস্থানং দেবী চণ্ডিকে। ব্রজস্রোতা জলে বৃদ্ধৈ তিষ্ঠ গেহে চ ভূতলে।। ওঁ দুর্গে দেবী জগন্মাতঃ স্বস্থানং গচ্ছ পূজিতে। সম্বৎসরে ব্যতীত তু পুনরাগমনায় চ।।” কান্না […]