মেয়েটি জানালার পাশে বসে আছে। তখন সন্ধ্যা হয় হয়! মাথা জানালার পর্দা স্পর্শ করছে। সে বড়ই ক্লান্ত। কয়েকজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের পাড়ার শেষ বাড়িটার একজন লোক এ পথ ধরে বাড়ি ফিরছে। নতুন লালরঙের বাড়িগুলোর আগের কনক্রিটের পেভমেন্টের রাস্তা থেকে মেয়েটি তার পায়ের আওয়াজ শুনতে পেল। এক সময় সেখানে একটা খেলার মাঠ ছিল। […]