| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তাক লাগিয়ে দেওয়া পরিবেশবান্ধব কলম এবং অভিনব সমাজ-ভাবনা : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৩৮০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ জুন, ২০২২

আজকের সময়ের সবচেয়ে বড় একটি সমস্যা হল পরিবেশ দূষণ। এই নিয়ে সারা বিশ্বের মানুষ আজ দুশ্চিন্তায় মগ্ন। চিন্তাবিদরা প্রকৃতিকে রক্ষা করতে বিভিন্ন উপায়ের কথা ভাবছেন। এমনই এক উদ্ভ্রান্ত সময়ে এভাবেও যে প্রকৃতিকে একটু স্বস্তি দেওয়া যায় সে কথা ভাবলেই অবাক হতে হয়।

সেমিনার চলছিল জৈব পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় তার উপর। শুরুতেই প্রত্যেকের হাতে এলো একেবারে হাতের তৈরি একটি কাগজের ফোল্ডার, নোট বই এবং কাগজেরই তৈরি অভিনব এবং সুন্দর একটি কলম। প্রতিটি কলমের পিছনে আবার বিভিন্ন রকম গাছের বেশ কয়েকটি করে বীজ জুড়ে দেওয়া আছে। কলমের কালির রিফিল ফুরিয়ে যাওয়ার পর কাগজের কলমটি মাটিতে ফেলে দিলে বৃষ্টির জলে কাগজ সহজেই নষ্ট হয়ে যাবে এবং বীজ অঙ্কুরিত হয়ে তার থেকে একটি করে চারাগাছ ফুটে ওঠার সম্ভাবনা থাকবে। বাজার চলতি ইউজ এন্ড থ্রো পেন ব্যবহার করে আমরা প্রতিদিন আমাদের চারিদিকে যে প্লাস্টিক ফেলছি তার থেকে প্রকৃতিকে স্বস্তি দেওয়া যাবে উপরন্তু একটা সবুজ গাছের সম্ভাবনা তো থাকছেই।

এই অভিনব ভাবনা ভেবেছেন, “কলাবতী মুদ্রা ট্রাস্টের” কর্ণধার শ্রী বিশ্বেন্দু নন্দ। সাধারন কাগজ থেকে অনায়াসে কিভাবে এই কলম তৈরি করা যায় তার প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে এটিকে ব্যবহারিক ক্ষেত্রে হাজির করে দেওয়ার নানা কর্মসূচি তাঁরা ইতিমধ্যেই গ্রহণ করেছেন।

পরিবেশ রক্ষার পাশাপাশি স্বনির্ভরতার ক্ষেত্রেও মানুষকে দু-পা এগিয়ে দেওয়ার নানা অভিনব পরিকল্পনা তাঁদের হাতে আছে। এই সমস্ত কিছুর পরেও বলা যায়, পরিবেশের প্রতি এক গভীর ভালোবাসা থেকে এরকম একটি পরিবেশবান্ধব কলমের পরিকল্পনা নিঃসন্দেহে অভিনন্দন যোগ্য।

আপনার মতামত লিখুন :

2 responses to “তাক লাগিয়ে দেওয়া পরিবেশবান্ধব কলম এবং অভিনব সমাজ-ভাবনা : দেবাশিস শেঠ”

  1. Dr Sk Maidul lslam says:

    খুব সুন্দর একটি sustenable development এর চিন্তা ভাবনা

  2. পরিতোষ নস্কর says:

    খুব ভালো হয় যদি আমরা এরকম অভিনব চিন্তা ভাবনার বাস্তবায়নে সমাজের অধিকাংশকে involve করাতে সক্ষম হই।
    দেবাশীষ বাবুকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী অভিনব সমাজ ভাবনা তুলে ধরার জন্য।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev