রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৫৭
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সুস্বাদু ও রসালো আলুবোখারা–প্রকৃতির এক অনন্য উপহার : রিঙ্কি সামন্ত প্রবাস বাংলা কালচারাল সোসাইটির অনবদ্য সুরঞ্জলি রবীন্দ্র-নজরুল জয়ন্তী : ফারজানা নাজ শম্পা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্মৃতিবেলা : শিশুবেলা : ড. শিবশঙ্কর পাল ইবোলা ভাইরাস দ্রুত ছড়ালেও আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকাই একমাত্র পথ : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পরিবেশ দিবসে রবীন্দ্রনাথ : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিন্ধুসভ্যতা বিশেষজ্ঞ র‍্যান্ডাল ল’-র সুতকাগেনদোর-সফরের নির্যাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘পঞ্চাশ নম্বরে নাম’ ক্ষয়িষ্ণু পুরুষ লেখক সসীম কুমার বাড়ৈ আলোচক সুতপা দত্ত দাশগুপ্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতার হকার, উচ্ছেদ অভিযান, ইতিহাসের প্যারাডক্স : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনোদিনী দিন ফিরিবার নয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আইসক্রিমের দারুন স্বাদে গরম হোক উধাও : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘পদ্মপাতার জল’ নজরুলের চোখে ক্ষুদিরাম : শৌনক ঠাকুর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ইতিহাসসাধক স্বদেশরঞ্জন মণ্ডল : দিলীপ মজুমদার এবারে দশহরাতে আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতার পূজায় ছাগবলি বন্ধের সিদ্ধান্ত : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

প্রবাস বাংলা কালচারাল সোসাইটির অনবদ্য সুরঞ্জলি রবীন্দ্র-নজরুল জয়ন্তী : ফারজানা নাজ শম্পা

ফারজানা নাজ শম্পা, কানাডা / ৭০ জন পড়েছেন
আপডেট রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলা সাহিত্য ও সঙ্গীতের দুই অবিসংবাদিত দিকপাল হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁদের সৃষ্টির আবেশ ও গানের শক্তি দেশ ও প্রবাসের সব বাঙালিকে এক সুতোয় বেঁধে রাখে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে রাগশ্রীয়তা, পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, রীতি আনুষ্ঠানিকতা সহ বিভিন্ন দিক লক্ষ্যনীয় । কবি নজরুল ইসলামের গানে প্রেম, প্রকৃতি, ভক্তি, ইসলামী গান (গজল), শ্যামা সংগীত ও লোকগীতি, বিদ্রোহ ইত্যাদি বিভিন্ন দিক উল্লেখযোগ্য। তাঁদের অসামান্য সৃষ্টির আবহে বাংলার সংস্কৃতির পূর্ণ আলোয় কানাডার ভ্যাঙ্কুভারে গত ১৬ মে বিকেল সাড়ে পাঁচটা থেকে ‘প্রবাস বাংলা কালচারাল সোসাইটি’র উদ্যোগে সারে আর্টস সেন্টারে (Surrey Arts Centre) অনুষ্ঠিত হয়েছিল এক অনবদ্য ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’।

বাস বাংলার বোর্ড অব ডাইরেক্টর্স রা হলেন অনন্যা শীলা শামসউদ্দিন, লুবনা আলম, তানিয়া ঘোষ, মিকণ দাস, শ্রীপর্ণা গুহঠাকুরতা, মাইকেল মিত্র এবং শামীম হারুন। উল্লেখ্য যে প্রবাস বাংলা কালচারাল সোসাইটি ২০০৪ সাল থেকে সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বাংলা সংস্কৃতির সুসমৃদ্ধ ঐতিহ্যকে লালন করে বিভিন্ন আয়োজন করে আসছে। সংগঠনটি কবিপক্ষ, বাংলা নববর্ষ, মঞ্চনাটক ও সঙ্গীত সন্ধ্যার মতো নানা উৎসবের মধ্য দিয়ে কানাডার প্রবাসে বাংলা সংস্কৃতির উজ্জ্বল ধারাকে সগৌরবে টিকিয়ে রেখেছে। এই আয়োজনের শুরুতেই নজরুল ও কবিগুরুর জীবনদর্শন নির্ভর একটি তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন বিপুল কামাল।

উদ্বোধনী পর্ব ও সুর-নৃত্যের কোলাজ

চমৎকার আলো-ছায়ার আবহে দুই বিশ্বকবির প্রতিকৃতি মণ্ডিত পোস্টার ও ব্যানারে শোভিত মঞ্চে সমবেত কণ্ঠে কবি নজরুলের ‘শুভ্র সমুজ্জ্বল’ গানের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। উদ্বোধনী পর্যায়ের কবি নজরুলের এই গানে অন্যায়, অসত্য ও কলুষতা মুছে পৃথিবীতে সত্যের আলো ছড়ানোর এবং বৈষম্যহীন সমাজ গড়ার যে আহ্বান জানানো হয়েছিল, তা পুরো অনুষ্ঠানজুড়েই বিভিন্ন পরিবেশনায় মূর্ত হয়ে ওঠে। সুর ও নৃত্যের মায়াবী কোলাজ নিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। শুরুতেই সুশ্বেতার সুললিত কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি’ — কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে সব জড়তা পরিহার করে প্রাণবন্ত থাকার আকুল প্রার্থনা ধ্বনিত হয়। এর পরপরই প্রবাস বাংলার শিশু ও কিশোর শিল্পীরা নজরুলগীতি ‘শুকনো পাতার নূপুর পায়ে’-এর সাথে নৃত্যের মাধ্যমে বসন্তের শেষ প্রকৃতির এক অপরূপ ও চঞ্চল রূপ ফুটিয়ে তোলে। ঋতু বন্দনার গানের আবহে ঐশী ও নবমিতার অপূর্ব যৌথ নৃত্যে ‘মন মোর মেঘের সঙ্গী’ ও ‘নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়’ গানের সাথে বর্ষার মায়াবী রূপ এবং বিরহী হৃদয়ের ব্যাকুল প্রতীক্ষা চমৎকারভাবে প্রকাশ পায়। এই আনন্দের রেশ বজায় রেখে কিশোর নীলভ ও মোহর কবিগুরুর ‘আলো আমার আলো’ গানের মাধ্যমে মানবাত্মাকে জাগিয়ে তোলার এক পরম ঐশ্বরিক আবহ তৈরি করে।

একক, দ্বৈত ও ফিউশন পরিবেশনা

অনুষ্ঠানে একক ও দ্বৈত পরিবেশনায় ছিল নৃত্য আর সংগীতের এক অপূর্ব মেলবন্ধন। লুবনা আলম তাঁর অসাধারণ গায়কীতে নজরুলগীতি ‘মধুর নুপুর বাজে’ পরিবেশন করে শ্রোতাদের জাগতিক মোহ থেকে মুক্ত করে এক চিরন্তন সুন্দরের পানে নিয়ে যান।

এরপর শম্পার চমৎকার কবিতা পাঠ অনুষ্ঠানের সাহিত্যিক আবহকে আরও সমৃদ্ধ করে। সুদীপ ও লালনার দ্বৈত কণ্ঠে ‘মঞ্জরী ও মঞ্জরী আমের মঞ্জরী’ এবং ‘আজি এ সন্ধ্যা’ গানে বসন্তের আমের মুকুলের সুবাস ও স্নিগ্ধ সন্ধ্যায় ঈশ্বরের আনন্দময় উপস্থিতি ফুটে ওঠে। শুভজিৎ ও মানন্যা ‘তোমার খোলা হাওয়া’ গানের মাধ্যমে তাঁদের কণ্ঠমাধুর্যে সব সামাজিক বিধি-নিষেধের গণ্ডি পেরিয়ে এক অবাধ মুক্তির আলো-হাওয়ায় দর্শকদের ভাসিয়ে নিয়ে যান। ভক্তি, প্রেম ও ফিউশনের মেলবন্ধন ঘটে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে। তানিয়া ও সৈকতের যৌথ পরিবেশনায় কবি নজরুলের ‘দাঁড়ায়ে দুয়ারে’ গানটিতে প্রেমিকের আবেগ ও শুদ্ধ মানবিক আবেদন শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। সেই রেশ ধরে ইরা তাঁর অনবদ্য পোশাক ও সুনিপুণ নৃত্যভঙ্গিমায় ‘শ্যাম সুন্দর গিরিধারী’ গানের সাথে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের পরম আত্মনিবেদন ফুটিয়ে তোলেন। অনন্যা শীলার কণ্ঠে ‘সখি সাজায়ে দে’ গানে চিত্রাঙ্গদার আকুল অনুরোধ যেমন দারুণভাবে প্রকাশ পায়, তেমনি হ্যাপির অনবদ্য গায়কিতে ‘আমার নিশীথ রাতের বাদল ধারা’ গানটির মাধ্যমে দর্শকরা কিছুক্ষণের জন্য বর্ষার রাতের গভীরতায় হারিয়ে যান।

দুর্যোগপূর্ণ অন্ধকারে কৃষ্ণের জন্য রাধার ব্যাকুলতাকে সৈকত তাঁর মাধুর্যময় কণ্ঠ ও বাঁশির অপরূপ আবহে ফুটিয়ে তোলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৈথিলী এবং ব্রজবুলি ভাষার সংমিশ্রণে সৃষ্ট ‘শাওন গগনে’ গানটি পরিবেশন করে তিনি অনুষ্ঠানকে ধ্রুপদী ধারার এক অন্য উচ্চতায় নিয়ে যান। এর সাথে বৈচিত্র্য যোগ করতে মাইকেল মিত্র ও তানিয়া পরিবেশন করেন তাঁদের অসাধারণ কণ্ঠে চমৎকার রবীন্দ্রসঙ্গীত ফিউশন—যেখানে স্থান পায় “তোমার হলো শুরু আমার হলো সারা”, “মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে”, “তুমি কেমন করে গান করো হে গুণী” এবং “যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে” গানগুলো এবং এর সাথে একটি চমৎকার হিন্দি কোলাজ উপস্থিত দর্শকদের মুগদ্ধ করে।

সমাপনী পর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ

বর্তমান বিশ্বের অস্থিরতার মাঝে শান্তি ও মানবতার পরম বার্তা নিয়ে সমবেত কণ্ঠে ‘হিংসায় উন্মত্ত পৃথিবী’ পরিবেশনের মধ্য দিয়ে সুর, বাণী ও নৃত্যের এই অপূর্ব আয়োজন সমাপ্ত হয়। এই আয়োজন ভ্যাঙ্কুভারের বুকে প্রবাসী বাঙালিদের হৃদয়ে এক টুকরো বিশুদ্ধ বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে এনে দিয়েছিল। অনুষ্ঠান শেষে শিল্পী, পৃষ্ঠপোষক এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন সৈকত ঘোষাল ও মাইকেল মিত্র। এই সুন্দর, সফল ও সুরময় আয়োজনের সঙ্গীত পরিচালনা ও যন্ত্রসঙ্গীতে ছিলেন কয়েকজন গুণীজন — তবলা ও কাহন পরিচালনায় শুভময় দাসগুপ্ত এবং তাপস বিশ্বাস, কিবোর্ডে জগজিৎ সোহার এবং গিটারে সৈকত দাস। মূল শিল্পীদলের মধ্যে ছিলেন সুশ্বেতা ব্যানার্জি, হ্যাপি দাস, সুদীপ মুখার্জি, অনন্যা শীলা, রঞ্জনা মুখার্জি, লুবনা আলম, তানিয়া ঘোষ ও মাইকেল মিত্র।

বাংলা সংস্কৃতি র এই অপূর্ব মিলন মেলার সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রীপর্ণা গুহঠাকুরতা। আয়োজনের শিশু-কিশোর শিল্পীরা হলো: শুভজিৎ দাস, শুদ্ধ কম দাস, মানন্যা চক্রবর্তী, মোহর। শব্দ নিয়ন্ত্রণ ও আলোকসজ্জার দায়িত্বে ছিলেন আশিক বারি এবং সার্বিক মঞ্চসজ্জায় শামীম হারুন। হাউস কিপিং এর দায়িত্বরছিলেন মিশেল মিত্র। ভলান্টিয়ার্স (স্বেচ্ছাসেবক) হিসেবে দায়িত্ব পালন করেন তাহমিদুল বারি, ডমিনিক প্রান্ত ও উইলিয়াম ব্যানার্জি।

এই অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় বিষ্ণু গোপাল চ্যাটার্জি, সারে সিটি কালচারাল অনুদান, লাইক জাইসি/মাহিন সরকার পরিবার, জহির উদ্দিন, তারিক মালিক, আজাদ শেখ ও রবীণ মহলকে। অনুষ্ঠানের প্রতিটি সুন্দর মুহূর্ত আলোকচিত্রে বন্দি করে রাখেন অভিষেক কর্মকার ও ডেরেক বাড়ৈ। এছাড়া বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় বাংলাদেশ কমিউনিটির উপস্থিত শ্রোতা-দর্শক এবং সারে আর্টস সেন্টার স্টুডিও থিয়েটারের কর্মীদের প্রতি।

এই প্রতিবেদন লেখার সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছেন মাইকেল মিত্র। তাঁর প্রতি এবং কানাডার জীবনে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য প্রবাস বাংলার সংশ্লিষ্ট নিবেদিতপ্রাণ সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

চিলিওয়াক ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন