| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বর্জ্যমুক্ত তারকেশ্বর গড়ার লক্ষ্যে পৌরসভার সচেতনতা কর্মসূচি : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ২৫৯ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

সোমবার তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে এলাকার মানুষকে বর্জ্য পদার্থের বিষয়ে সচেতন করতে নেওয়া হলো বিশেষ সচেতনতা বিষয়ক কর্মসূচি। মিশন নির্মল বাংলা কে সামনে রেখে এই কর্মসূচির সূচনা করা হল। এদিন তারকেশ্বর পৌরসভার সামনে থেকে একটি বিশেষ সচেতনতা মিছিল বের হয়, তারা বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে। উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত, বর্তমান পৌর মন্ডলের-সহ প্রশাসক প্রবীর চন্দ্র, প্রাক্তন কাউন্সিলার পুতুল ভট্টাচার্য্য, মহঃ ন‌ঈম, এবং পৌরসভার অন্যান্য আধিকারিকবৃন্দ এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

এক‌ই সাথে আগামী দিনে বিভিন্ন ওয়ার্ডে বর্জ্যপদার্থ সংগ্রহ করবে এরকম ছোট ছোট বর্জ‍্যের গাড়িও এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে, এই পথপরিক্রমা পৌর এলাকার ৫ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ডের সাথে সাথে তারকেশ্বর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনরায় তারকেশ্বর পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ বিষয়ে পৌর প্রশাসক স্বপন সামন্ত জানান যে বর্তমানে সারা পৃথিবীতে বর্জ্যপদার্থ একটি সমস্যার বিষয়, রাজ্যে মিশন নির্মল বাংলার কাজ বহু আগেই চলছে, সেই মতো তারকেশ্বর পৌরসভা এলাকাতেও চলছে। এর পাশাপাশি মিশন নির্মল বাংলার উদ্যোগে এবার উৎসেই-বর্জ্য আলাদা করার প্রক্রিয়াকরণের জন্য নেয়া হয়েছে বিশেষ কর্মসূচি, এবার থেকে পচনশীল ভেজা বর্জ্য, অপচনশীল শুকনো বর্জ্য, ঘরোয়া বিপদজনক বর্জ‍্য এবং সেনেটারী বর্জ্য সম্পূর্ণ আলাদা ভাবে বাড়ি থেকেই সংগ্রহ করা হবে।

এই কর্মসূচির উদ্দেশ্য একটাই পচনশীল দ্রব্য থেকে আগামী দিনে জৈব সার তৈরির কাজে ব্যবহার করা যাবে এবং অপচনশীল ধাতব ও প্লাস্টিক জাতীয় দ্রব্য কে সংগ্রহ করে বিক্রয়ের মাধ্যমে পৌরসভার আয় বাড়বে, রাজ্যের ৫৫টি পৌরসভায় এই কর্মসূচি চলছে, তাতে আমাদের তারকেশ্বর পৌরসভার নাম নথিভুক্ত হয়েছে, বর্তমানে পৌরসভার ৫, ১১ নম্বর ওয়ার্ডে এই বর্জ্য আলাদা প্রক্রিয়াকরণের কাজ চলবে এবং আগামী দিনে পৌরসভার অন‍্যান‍্য ওয়ার্ডেও এই কাজ শুরু হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev