| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ওরা মুখে বলে এক, করে আর এক

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৯৮৫ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গের তিনটি আসনই দখল করেছে বিজেপি। অনেকটাই পিছিয়ে আছে তৃণমূল, বেশ কিছুটা কোণঠাসাও বটে। কিন্তু হাল ছাড়েননি মমতা। আজ রাজ্যের পঞ্চায়েত দফতরের ‘‌পথশ্রী অভিযান’‌ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্ৰামীণ রাস্তা নতুন করে তৈরি করা হবে। এদিন মুখ্যমন্ত্রী ফুলবাড়ির রাজগঞ্জ ব্লকের পূর্ব ধানতলা গ্রামে সেই কাজেরই সূচনা করলেন। এরপরই উত্তরবঙ্গে উন্নয়নের কতটা কাজ হয়েছে এ নিয়ে এদিন অনুষ্ঠানমঞ্চ থেকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌রাজবংশীদের তথা উত্তরবঙ্গে এসে তো ওরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। তার কিছু কি হয়েছে?‌ বলেছিল সব বন্ধ চা বাগান খুলে দেবে। একটাও খুলেছে কি?‌ তিন বছর হয়ে গেছে। সব মিথ্যা প্রতিশ্রুতি। ওরা বলে কিছু আর করে অন্য কিছু। কিন্তু আমরা যা বলি তাই করি। যার কথার দাম নেই তাকে আমি মানুষ বলে মনে করি না। আমি মনে করি যাঁদের কথার দাম আছ, তাদেরই রাজনীতি করা উচিত।’‌

এদিন সকালেই উত্তরপ্রদেশের হাথরাসে দলিত যুবতীকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে টুইট করে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন খোলা মঞ্চে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও পুলিশকে নিন্দা জানিয়ে তোপ দাগলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌সীতা মাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আর আজ দেখুন উত্তরপ্রদেশে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর আগুনে নির্যাতিতার দেহ পুড়িয়েও দেওয়া হল। যদি কোনও অপরাধ হয় পুলিশের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া। আমরাও করেছি। আমাদের রাজ্যে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা পড়েছে। কিন্তু উত্তরপ্রদেশে ধর্ষণের পর ওই যুবতীকে পুলিশ পুড়িয়ে দিয়েছে। কোনও তদন্তও হচ্ছে না। এ কী ধরনের অপশাসন চলছে সেখানে। ওখানকার এক নেতা তো বলেছে যে মা–মেয়ে দু’‌জনকেই পুড়িয়ে দাও।’‌বিজেপি–র নাম না করে অনুষ্ঠানমঞ্চ থেকে কটাক্ষ করে বলেন, ‘‌‌দেখুন দলিতদের ওপর কী পরিমাণ অত্যাচার হচ্ছে। আজ দলিত কাঁদছে। নির্বাচনের সময় লোক দেখিয়ে দলিতের বাড়িতে খাবার ওরা খায়। কিন্তু সেই খাবার বাইরে থেকে কিনিয়ে নিয়ে আসে। আর তার পর দলিতদের ওপর ওরা অত্যাচার করে। মারধর করে। কখনও সংখ্যালঘুর ওপর অত্যাচার হয়। আবার কখনও আদিবাসীদের ওপর অত্যাচার হয়।’

অনুষ্ঠানমঞ্চ থেকেই তিনি গর্জে উঠে রাজ্যের প্রধান বিরোধী দল ও কেন্দ্রের শাসক বিজেপি–কে এক হাতে নিলেন। বিজেপি–র ‘‌বেটি বাঁচাও, বেটি পড়াও’‌ স্লোগানের কটাক্ষ করেন মমতা। তিনি টুইটেও লিখেছেন, এই ঘটনা তাদের প্রকাশ্যে নিয়ে এল যারা ভোটের লোভে বড় বড় স্লোগানের পাশাপাশি আরও বড় প্রতিশ্রুতি দেয়।‌ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, হাথরাসে যুবতী দলিত মেয়ের সঙ্গে যে বর্বর ও লজ্জাজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমার কাছে নেই। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এদিকে, হাথরাসের এই ঘটনায় ক্ষোভ, নিন্দার আগুন জ্বলছে সারা দেশে। আর এর প্রভাব পড়তে পারে পড়শি বিহারের নির্বাচনী হিসেবনিকেষে, এমনটাই মনে করছেন দুই রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি নেতারা। তড়িঘড়ি এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev