| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পুজোর আগে হিমঘর শ্রমিকদের বেতন বৃদ্ধি, খুশির হাওয়া শ্রমিক মহলে : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৩৬৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

রাজ্যের হিমঘরের শ্রমিকদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাসে। ইতিমধ্যে করোনাকালেই বিষয়টি সরকারের নজরে আসে। এরপরই হিমঘরের মালিক ও শ্রমিকদের নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির জন্য গত আগস্ট মাস থেকেই সুনির্দিষ্ট প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীকালে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ আলাদা করে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনাও হয়। এর পর গত ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের শ্রম দফতরের মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও ত্রিপাক্ষিক আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে রাজ্যের হিমঘরের শ্রমিকদের পেশ করা দাবি নিয়েও হিমঘরের মালিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় মালিকপক্ষ জানায়, হিমঘর মালিকদের সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।

ফের শ্রম মন্ত্রীর উদ্যোগে হিমঘর মালিক ও শ্রমিকদের নিয়ে আলোচনা হয় ২৯ সেপ্টেম্বর। সেই আলোচনায় কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপিত হলেও অবশ্য মালিকপক্ষ নিজেদের অপারগতার কথা বলেন। এরপর শ্রমিকদের তরফে সর্বাধিক ২৪৯ টাকা বৃদ্ধির প্রস্তাব আসে। এর মধ্যে অ্যাডহক বৃদ্ধি ও বাৎসরিক ইনক্রিমেন্ট খাতে ১৮২ টাকা বৃদ্ধি, ভিডিএ খাতে ৬০ টাকা বৃদ্ধি এবং অন্যান্য খাতে ৭ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। তার সঙ্গে বোনাস ১৫ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়। প্রসঙ্গত, এই বোনাস বৃদ্ধি শেষবারের মতো হয়েছিল ২০০০ সালে। মালিকপক্ষ অ্যাডহক বৃদ্ধি ও বাৎসরিক ইনক্রিমেন্ট খাতে বৃদ্ধি মানতে রাজি হলেও ভিডিএ খাতে বৃদ্ধি ১.৬৩ থেকে ১.৬৪ করতে সম্মত হন।

সেদিনের ওই আলোচনাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে শ্রম দফতরের মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বইঠকে বসেন শ্রম মহাধক্ষ্য জাভেদ আখতার, অতিরিক্ত শ্রম মহাধক্ষ্যা শর্মিলা খাটুয়া, শ্রমিক সংঘের তরফে উপস্থিত ছিলেন নয়ন গোস্বামী, অশোক পালধি, মনোজ চক্রবর্তী, কিঙ্কর পোশাক, মালিকদের তরফে হাজির ছিলেন তরুনকান্তি ঘোষ, পতিতপাবন দে ও রমেশ পেরিয়াল।

এদিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই খবর। আলোচনায় ঠিক হয়েছে আগের চুক্তির তুলনায় হিমঘর শ্রমিকদের বেতন প্রায় ১৮০০ টাকা বৃদ্ধি হবে। বোনাসের ক্ষেত্রে বৃদ্ধি প্রায় ৮০০ টাকা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev