| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মঙ্গলকোটের নিগনে বিধায়কের উদ্যোগে দুয়ারে সরকার

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪২৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

গত ১৬ অগাস্ট থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমেই চলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়া ও স্বাস্থ্যসাথী কার্ড বিষয়ক কাজকর্ম। শুরুর দিন থেকেই প্রায় সব জায়গাতেই দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের ভিড়। স্বভাবতই ভীড়ের কারণেই ছোটখাট অশান্তি ও গোলমালের অভিযোগ উঠছে। তবে এই ক্যাম্পগুলিকে যে ব্যাপক সাড়া মিলেছে তা বলাই বাহুল্য।

হিসাব বলছে গত ২৪ অগাস্ট দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ হয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার ৯ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছে। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে।

বৃহস্পতিবার মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর উদ্যোগে নিগন অঞ্চলে শুরু হল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধক্ষ্য মেহবুব চৌধুরী, নিগন অঞ্চল সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য-সহ আরও অনেকে।

সম্প্রতি পদ্মার জলে প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের চর বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। কিন্তু গ্রামবাসীদের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে নৌকায় চড়ে গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। সেখানে হাঁটুজলে দাঁড়িয়েই চলে ফর্ম সংগ্রহ। অন্যদিকে, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে রাজ্য সরকার অ্যাপেক্স কমিটি গঠন করেছে। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে আছেন রাজ্যের মুখ্যসচিব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev