| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মুখ্যমন্ত্রীর সফরের আগে উত্তরবঙ্গে তৎপরতা তুঙ্গে : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি / ১৭৭ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ সেপ্টেম্বর রবিবার উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ৫ দিনের সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সচিবালয়েই উত্তরের ৮ জেলার পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরের আগে তৎপরতা তুঙ্গে রয়েছে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে। ইতিমধ্যে উত্তরকন্যাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি উত্তরকন্যা সংলগ্ন কাঞ্চনবাড়ি ময়দানে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাঁর। ওই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রী নির্বাচনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন। ইতিমধ্যে সেই মতো পদক্ষেপ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে এসজেডিএ-র (শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি) হাত ধরে ভোল পাল্টাতে চলেছে শিলিগুড়ি। তৈরি হবে বিশ্ববাংলা লোগো-সহ আধুনিক পার্ক। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসাকে উত্সাহ দিতে দেশ-বিদেশ থেকে উত্তরবঙ্গে আসা পর্যটকেদের সস্তায় থাকার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার।

এর জন্য শিলিগুড়ির উপনগরী উত্তরায়ণের পাশেই হিমাচল বিহারে ৫ কোটি টাকা ব্যয়ে একটি বিশাল অতিথিশালা নির্মাণ করছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ শেষ। ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসার কথা মুখ্যমন্ত্রীর। সেদিনই এটির উদ্বোধন হতে পারে।

এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শিলিগুড়ির ল্যান্ডমার্ক তৈরির পরিকল্পনা রয়েছে এসজেডিএ-র। লোকে এখনও মহানন্দা সেতুকেই ল্যান্ডমার্ক ধরে নেন। শিলিগুড়ির পুরোনো বাস স্ট্যান্ড এলাকায় তিন কাঠা জমির ওপর ল্যান্ডমার্ক তৈরি করতে বানানো হবে ‘বিশ্ববাংলা’ লোগো। মূর্তি ও ফোয়ারার মাঝে ‘আই লাভ শিলিগুড়ি’ লেখা সুন্দর একটি ছোট্ট আধুনিক পার্ক হবে। থাকবে বসার জায়গা ও ফাস্টফুড কর্নার। সন্ধেবেলায় জমিয়ে আড্ডার আদর্শ জায়গা হবে।

কাওয়াখালিতে তৈরি হবে এসজেডিএ-র নিজস্ব ভবন। এর জন্য ১ কোটি টাকার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এ ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্যে শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সৌরভ বলেন, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পর্যটনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেন। ঝাঁ-চকচকে হয় রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য হয়েছে বেশ কয়েকটি সেতু। সৌরভ বুধবার অতিথিশালায় এসজেডিএ-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ৪ কোটি টাকা ব্যায়ে জল্পেশমন্দির ঘিরে তৈরি হচ্ছে আধুনিক বাজার ও একটি কমিউনিটি হল। লাটাগুড়িতে হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র, সঙ্গে দিল্লির অত্যাধুনিক হাটের আদলে একটি বিশাল আধুনিক হাট। আগামী দিনে এই হাট হবে জেলার প্রত্যন্ত নাগরিকদের শিল্পকলা প্রদর্শনের মঞ্চ। তিনি জানান, লাটাগুড়িতে ৫ কোটি টাকায় একটি ইকো পার্ক তৈরীর পরিকল্পনা নিয়েছে এস.জে.ডি.এ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev