| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

২৫ মিনিটে তালপাতায় মুখ্যমন্ত্রীর মুখ এঁকে রেকর্ডের অধিকারী মলয় ঘোষ : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৬৫৯ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

তালপাতায় মুখ্যমন্ত্রীর ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল তারকেশ্বরের মলয়, গতবছর আইসক্রিমের কাঠির ওপর তিন-তিনটি মনীষীর ছবি এঁকে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসের অধিকারী হয়েছিলেন তারকেশ্বরের প্রতিভাবান চিত্রশিল্পী মলয় ঘোষ, এবার মাত্র ২৫ মিনিটে তাল পাতার উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষুদ্রতম ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুললেন তিনি।

তারকেশ্বর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয়বাবু পেশায় অঙ্কন শিক্ষক, ছোট থেকেই দারিদ্রতার সাথে লড়াই করে পড়াশোনার সঙ্গে সঙ্গে আঁকা শেখা চালিয়ে গেছেন, একাধিক জায়গায় প্রদর্শনী করেছেন পেয়েছেন পুরস্কার ও সম্মান, তবে এবারের লড়াই টা সহজ ছিল না বলে তিনি জানান ৬.০২ /২.০৭ সেন্টিমিটার মাপ এর একটি তালপাতায় মাত্র ২৫ মিনিটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রঙিন ছবি আঁকেন তিনি, নিয়ম অনুযায়ী ছবি আঁকার পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে পাঠাতে হয় সংস্থায়, এক মাসে দুবার সংস্থা দপ্তরে ছবি পাঠিয়ে বিফল হয়েছেন তিনি, তৃতীয় চেষ্টার পর অবশেষে এলো এই সাফল্য, তবে এর‌ই সঙ্গে আক্ষেপে বলেন এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের বাড়ি পাননি তিনি, শিল্পী ভাতার তালিকায় নাম নেই তার, বহুবার চেষ্টা করেও বিফল হয়েছেন তিনি এবং আগামী দিনে যদি একটি সরকারি আবাসন প্রকল্পের বাড়ি পান তাহলে সেখানে একটি স্কুল করবেন, দুস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ছবি আঁকা শেখাবানে, হাসিমুখে বলেন এবার আমি যার ছবি এঁকেছি  তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি রাজ্যের বহু মানুষের উপকার করে চলেছেন আশা করি আগামী দিনে আমার‌ও একটি সুরাহা হবে।

তাঁর এই সাফল্যকে কুর্নিশ জানাতে শনিবার বিকেলে তার বাড়িতে হাজির হলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পন্ডিত, বর্তমান পৌর প্রশাসক স্বপন সামন্ত, প্রাক্তন কাউন্সিলর মহঃ ন‌ঈম, পুতুল ভট্টাচার্য্য-সহ অন্যান্য কর্মীবৃন্দ এবং এলাকার মানুষ, সকলে মিলে শিল্পী মলয় ঘোষ কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন, পৌর প্রশাসক স্বপন সামন্ত বলেন মলয় ঘোষ শুধু আমাদের এলাকার নয় সারা বাংলার নাম উচুঁ করেছে ভারতবর্ষে, তার এই কাজে আমরা সকলেই কমবেশি গর্বিত, আগামী দিনে তাকে একটি আবাসন প্রকল্পের বাড়ি এবং শিল্পী ভাতার ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করব বলে তিনি জানান, এ কথায় খুব খুশি হয়ে মলয় বাবু জানান যে আগামী দিনে এই দুটি কাজ হয়ে গেলে আমি আমার তৈরি শিল্পকলা সংগ্রহ করে রাখতে পারব এবং পাশাপাশি সেখানে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল গড়তে পারবো এবং শিল্পী ভাতা পেলে দারিদ্রতা কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি জানান, তবে মলয় ঘোষের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে তারকেশ্বরের সমস্ত মানুষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev