| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

খেজুর পাতার চাটাই

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩১৬৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

খেজুর বলতেই মনে পড়ে ফল, গুড় আর রসের কথা। বহুদিন ধরেই খেজুর গাছের এই পরিচয়টাই আমাদের সামনে এসেছে। কিন্তু এর বাইরেও খেজুর গাছের আরেকটা পরিচয় রয়েছে। বাঙালি সে কথা ভুলতে বসেছে। আমরা ভুলে গিয়েছি খেজুর গাছের পাতা দিয়ে তৈরি নানাধরণের চাটাই, ঝুড়ি, মোড়া, থলে, ঝাঁটা, শিকে ইত্যাদি গেরস্থালির নানা জিনিসের পাশাপাশি নানাধরণের খেলনার কথা। সাধে কি আর বলে খেজুর গাছ হচ্ছে মধু বৃক্ষ। শুধু রস আর গুড়ের যোগান দিয়ে সে থেমে থাকেনি। এই গাছের দৌলতেই বাঙালির অতিথি আপ্যায়নের ব্যবস্থাও প্রাচীনকাল থেকেই বেশ চালু। খেজুর গাছের ছোবরা চামড়া দিয়ে মুড়ে তৈরি হয় বালিশও। এই চাটাই বোনেন গ্রামের মেয়েরাও।

বিভূতিভূষণের আহ্বান গল্পে দেখছি খেজুর গাছের চাটাই বুনছেন এক মহিলা। গ্রামগঞ্জে এখনও খেজুর পাতার নকশি চাটাই বা পাটির ভালো চাহিদা রয়েছে। বহু গ্রামে অতিথি এলে এখনও বসার জন্য দেওয়া হয় খেজুর পাতার আসন, শোয়ার জন্য দেওয়া হয় খেজুর পাতার চাটাই, বালিশও। গরমের সময় এই পাটি বা চাটাইয়ে শোয়া খুব আরামের। এটা ১৪০০ বছরের প্রাচীন এক শিল্প, আরব দুনিয়ায় এর উদ্ভব। দু বাংলাতেই খেজুরপাতার চাটাই ও আসনের বহুল ব্যবহার রয়েছে।

চাটাই বোনা গ্রামবাংলার বহু মানুষের জীবিকা। খেজুর পাতা শুকিয়ে এই চাটাই বা  পাটি তৈরি হয়। তার ওপর রঙ দিয়ে আঁকা হয় নানা ধরণের নকশা। ঘাটালের চন্দ্রকোণা থানার নির্ভয়পুর গ্রামে ৬০টি পরিবারের মহিলারা এই চাটাই তৈরি করেন। পরিবারের পুরুষরা মূলত দিনমজুর। করোনায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জামবনি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, বেলপাহাড়ি, মেদিনীপুর সদর, গড়বেতা এবং শালবনির আদিবাসী গ্রামগুলির মহিলাদের এই চাটাই বানানোই মূল জীবিকা।

হিন্দু, মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে এই চাটাই ও আসনের ব্যবহার রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খেজুর পাতা দিয়ে অলঙ্কার সহ নানা ধরণের ডেকরেটিভ আইটেমও তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন :

4 responses to “খেজুর পাতার চাটাই”

  1. Riyad says:

    আমি পাটি অর্ডার কয়তে চাই পয়িমান 1000/500 পিঢ

  2. বিশ্বেন্দু নন্দ says:

    আচ্ছা ভাইয়া হয়ে যাবে। কোনও স্যাম্পল পেলে ভাল হত।
    এই লেখাটা আমার। জ্যোতিদা আমায় জানিয়েছেন।
    আমার ফোন ৮৩৩৫০১৪৮০৮ মেল আইডি থাকল nandabidwendu@gmail.con.

  3. Nazmul Hasan says:

    আমারএকটাখেজুর পাতার চাটাই ওয়াডার করতে চাচ্ছি

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev