| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ফুটব্রিজ বা সাবওয়ে তৈরির দাবিতে আন্দোলন সিঙ্গুরের কামারকুন্ডুতে : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৫৭৫ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

দীর্ঘ দিনের দাবি মেনে তারকেশ্বর বৈদ্যবটি রোডের কামারকুন্ডুতে ফ্লাইওভার তৈরি করেছে রেল এবং বন্ধ করে দেওয়া হচ্ছে কামারকুন্ডু হাইওয়ের নিচের রাস্তাটি।

এলাকাবাসীদের সুবিধার্থে ওই রাস্তা টি চালু রাখার জন্য বা ওই জায়গায় সাবওয়ে তৈরির জন্য বার বার এলাকাবাসী দের তরফ থেকে আবেদন করা হয়েছে রেলের কাছে। গ্রামবাসীদের অভিযোগ রেল কোনো উদ্দ্যোগ নেয়নি রাস্তাটি চালু রাখার ব্যাপারে, উল্টে রাস্তাটি বন্ধ করে দিতে চাইছে রেল।

সেইজন্য সাবওয়ে তৈরি করার দাবিতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। গতকাল সেই দাবিতে মিছিল ও করেন গ্ৰামবাসীরা।

কামারকুন্ডু রেল ব্রীজ চালু করা, রেল ফটক বন্ধ করা তার সাথে গ্ৰামবাসীদের দাবি অনুযায়ী ফুট ওভার ব্রীজ অথবা সাবওয়ে করার বিষয়ে কামারকুন্ডু পঞ্চায়েতে আলোচনা সভা অনুষ্ঠিত হল রেলের ইঞ্জিনিয়ারদের সাথে হুগলী জেলা প্রশাসনের।

হুগলী জেলা শাসক পি দিপাপ প্রিয়া, চন্দননগর মহকুমা শাসক অয়ন দাশগুপ্ত, রাজ‍্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না-সহ রাজ‍্যের একাধিক প্রতিনিধিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। রেলের তরফে ডিভিসোনাল ইঞ্জিনিয়ার এস কে যাদব আলোচনা উপস্থিত ছিলেন।

উল্লেখ‍্য হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুন্ডুতে ব্রীজের কাজ প্রায় সম্মন্ন। আর কয়েকদিন পরেই ব্রীজ চালু হবার কথা। ব্রীজ চালু হলে অন‍্যান‍্য জায়গার মতো রেল কর্তৃপক্ষ নিচের রাস্তাটি বন্ধ করে দেবে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল ফটক বন্ধ হয়ে গেলে এপার থেকে ওপার যাতায়াত করতে অসুবিধার মধ‍্যে পড়তে হবে। কারন লাইনের একপাশে পঞ্চায়েত, সব্জী বাজার, রেশন সপ, কোল্ড স্টোরেজ  আবার অন‍্য পাশে কলেজ, স্কুল, দোকানপাট আছে। ফলে ছোট খাটো প্রয়োজনে স্থানীয় মানুষদের লাইন পারাপার করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। বারবার ব্রীজ দিয়ে ঘুরে যেতে সমস‍্যায় পড়তে হবে বয়স্কদের ও চাষীদের। তাই এলাকায় ফুটব্রীজ অথবা সাবওয়ে প্রয়োজন। সেই দাবিতে গতকাল বিকালে স্থানীয় জনসাধারন মিছিল করে।

আজকের মিটিং শেষে শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, গ্ৰামবাসীদের দাবি অনুযায়ী রেলের কাছে সাবওয়ে করার দাবি জানানো হয়েছে। আরো দাবি জানানো হয়েছে, যতদিন না সাবওয়ে হচ্ছে রেল ফটকের পাশে ৪-৫ ফুট প‍্যাসেজ রাখা হবে স্থানীয়দের যাতয়াতের জন‍্য। সেখানে সবসময় রেল পুলিশ মোতায়েন থাকবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev