| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রানীবাঁধে খাদ্য ও সরবারহ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন : অভিষেক সামন্ত

Reporter
অভিষেক সামন্ত / ৪৪১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২১ জুন, ২০২১

রাজ্যের যে কোনও প্রান্ত থেকে মিলবে রেশন। এমনই ব্যবস্থা চালু করতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেজন্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হবে। সম্প্রতি রাজ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও করোনাকালে লকডাউনের সময় সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তবে অনলাইনে খুব সহজ কিছু পদ্ধতির সাহায্যেই এই কাজ করা যাবে। যত দ্রুত সম্ভব রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া জরুরি। কারণ, তাহলেই আপনার দুয়ারে রেশন পৌঁছে যাবে।

অন্যদিকে ডিজিটাল রেশন কার্ড নিয়ে গ্রামাঞ্চলের মানুষ একটু আসুবিধায় পড়েছেন। দীর্ঘদিন তারা যে ব্যবস্থার মধ্যে দিয়ে পরিষেবা পেয়ে আসছিলেন তাতেই তারা অভ্যস্ত ছিলেন। সেই ব্যবস্থা বদলে রেশন কার্ড ডিজিটাল হওয়ায় তারা এখনও আগের মতো অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। বাঁকুড়ার রানীবাঁধ ও পার্শবর্তী অঞ্চলের বহু মানুষ তাদের সেই অসুবিধার কথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে জানিয়েছিলেন। মাননীয়া মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তিনি তাদের অসুবিধা দূর করবেন।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগ এবং অনুপ্রেরণায় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে রানীবাঁধ ব্লকে খাদ্য ও সরবারহ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।  তিনি এদিন জানান, এই নতুন ভবনব থেকে খাদ্য ও সরবারহ দপ্তর https://food.wb.gov.in/ অনলাইন পোর্টালের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করলl  কিন্তু তাঁর এলাকার যে সব মানুষ ব্যাক্তিগত ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাদের ডিজিটাল রেশন কার্ডের অসুবিধার কথা জানিয়েছিলেন, তিনি এদিন এও জানান যে  উপভোক্তাদের ডিজিটাল রেশন কার্ডের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে এই উদোগ্যের মাধ্যমে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev