| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

প্রবল বর্ষনে বিপর্যস্ত পাহাড়, তিস্তায় জারি লাল সতর্কতা, মৃত্যু মালদার এক পর্যটকের : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি / ২৮৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২০ অক্টোবর, ২০২১

টানা ৪৮ ঘন্টার প্রবল বর্ষনে বিপর্যস্ত পাহাড় সমতল সহ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা। সবচেয়ে বেশী বিপর্যস্ত দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি জেলা। প্রবল বর্ষনে জলস্তর বেড়ে লাল সতর্কতা জারি হয়েছে তিস্তায়। তিস্তার জলে প্লাবিত একাধিক গ্রাম। পাহাড়ে বহু জায়গায় নেমেছে ধ্বস। বিপর্যস্ত ৫৫ ও ১০ নম্বর জাতীয় সড়ক। একাধিক গুরুত্বপূর্ণ সেতুতে ফাটল। সমস্যায় পড়েছে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। চলছে যুদ্ধকালীন ততপরতায় ধ্বস সরানোর কাজ। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি পাহার সমতলে।

গত ৪৮ ঘন্টার লাগাতার বর্ষনে বিপর্যস্ত পাহাড় সমতল। ইতিমধ্যেই ধ্বসের কারণে বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়ক ও সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। জানা গেছে, প্রবল বর্ষনের কারণে ৫৫ নম্বর জাতীয় সড়কের কার্শিয়াং এর কাছে মহানদী, পোখরিবং, লোধামা, চংটং, রিম্বিক, জোড়বাংলো, কালিম্পং ও ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মেইল, কালিঝোড়া, ইত্যাদি একাধিক জায়গায় ধ্বসের খবর মিলেছে। যান চলাচল বন্ধ রয়েছে সিকিম গামী ১০ নম্বর জাতীয় সড়ক, দার্জিলিং এর পোখরিবং- সুখিয়াপোখরি রোড, ঘুম-বিজনবাড়ী, লাভা-আলগারা রোড, লোধামা বাজার, চংটং-দার্জিলিং রোড, লোধামা-মানেভঞ্জন রোড, জোরবাংলো-বিজনবাড়ী রোড ও রিম্বিক-শ্রীখোলা রোডে। এই সমস্ত পাহাড়ি পথে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বস সরানোর কাজ শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফে। ধ্বস সরানোর কাজে মোতায়েন করা হয়েছে গ্রেফ-কেও।  ১০ নম্বর জাতীয় সড়কে ধ্বস সরানোর কাজ চলছে। আশা করা হচ্ছে বিকেলের পর থেকে যান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তা রোহিনী ও পাঙ্খাবাড়ি সড়ক খোলা রয়েছে।

এদিকে প্রবল জলস্রোতে  শিলিগুড়ির কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ বালাসন নদীর সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেই সেতু দিয়ে সম্পুর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সবরকমের যান চলাচল। ক্ষতিগ্রস্থ হয়েছে দুধিয়ার লোহার ব্রীজের। ফলে দুধিয়া-সুহিয়াপোখরি রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ কালিম্পং এর রংপো সেতু।

মঙ্গলবার বিকেল থেকেই প্রবল বর্ষনের কারণে জল বাড়তে শুরু করে তিস্তা মহানন্দা বালাসন সহ ডুয়ার্সের প্রতিটি নদীতেই। বিপদ সীমার ওপর দিয়ে বইছে তিস্তা, রংপো নদীর জল।  কালিম্পং জেলার গরুবাথান এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির খবর মিলেছে। ত্রিবেনীতে তিস্তার জল বেড়ে ছাপিয়ে গেল পাহাড়ি রাস্তা। এদিকে পাহাড় সমতলে ভারি বর্ষনে তিস্তায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তিস্তার জল ঢুকে প্লাবিত হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন সারদাপল্লী সুকান্তপল্লী এলাকা। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। জলপাইগুড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি, ক্রান্তি ব্লকের মধ্য দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। আতঙ্ক সৃষ্টি হয়েছে নদী লাগোয়া গ্রাম গুলিতে। মৌয়ামারী, চাপাডাঙ্গা, নন্দনপুর, পাতকাটা সহ আরও বেশ কিছু এলাকার ১০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই কাজে দুর্গতদের রাখার কাজে ব্যবহার করা হবে স্কুল কলেজগুলিকে। উদ্ধারকার্যে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও সিভিল ডিফেন্সকে। জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা বসু গোদারা। তিস্তার পাশাপাশি ভূটানে প্রবল বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে ডুয়ার্সের জলঢাকা নদীতে। সেখানেও জারি করা হয়েছে হলুদ সংকেত।

টানা ভারি বর্ষনে বিপর্যস্ত পাহাড় সমতল। এই সময় প্রচুর পর্যটক রয়েছেন পাহাড় ও ডুয়ার্সে। সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। তারা একপ্রকার গৃহবন্দী অবস্থাতেই রয়েছেন। পাহাড়ে বহু জায়গায় ধ্বসের কারণে ফিরে আসতে পারছেন না। এই পরিস্থিতিতে ব্যপক সমস্যায় পড়েছেন তারা। মঙ্গলবার অনেক পর্যটককেই দেখা গিয়েছে রাস্তাতেই গাড়ির মধ্যে। ধ্বসের কারণে আটকে পড়েছেন তারা। তাদের অনেককেই উদ্ধার করে শিলিগুড়ি ফিরিয়ে আনা হয়েছে। পাহাড় থেকে নেমে আসার রোহিনী পাঙ্খাবাড়ি রোড খোলা থাকায় অনেক ট্যুর বাতিল করে নেমে আসছে পাহাড় থেকে। এই পরিস্থিতিতে পর্যটকদের অসহায়তার সুযোগ নিয়ে যাতে কোন গাড়ির চালক ভাড়া বেশী নিতে না পারে তার জন্য নজর রাখছে প্রশাসন।

এদিকে সিকিমে ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকায় মৃত ব্যক্তির দেহ আনতে সমস্যায় রয়েছেন পরিবার। মৃত ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক। নাম দেবরাজ রায়, বয়স উনপঞ্চাশ বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ওই শিক্ষক বন্ধু ও তার পরিবার নিয়ে গত ১৭ অক্টোবর সিকিমে ঘুরতে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিকিম মণিপাল হাসপাতালে। বুধবার সকালে মৃত্যু হয় তার। তবে সিকিমে আবহাওয়া বিরূপ থাকায় ও ধ্বসের  কারণে তার দেহ আনতে সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে বিবেকনন্দপল্লী এলাকায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev