| | |
এই মুহূর্তে ::
ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৩৩২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

শীত পড়তেই বেড়েছে জাতীয় সড়কগুলিতে পথ দূর্ঘটনা। কখনও ঘন কুয়াশার কারণে কখনও অসাবধানতা বশত গাড়ি চালনর কারণে। তাই রাতের বেলায় দূর্ঘটনার প্রকোপ কমাতে এক অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। রাতের বেলায় গাড়ি চালকদের ঘুমের ভাব কাটাতে পুলিশের তরফে দেওয়া হল চা জল। রবিবার মধ্যরাতে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি-ধূপগুড়ি জাতীয় সড়কে ইন্দিরা মোড়ে। এদিন ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ হাইওয়ের কর্মীরা প্রত্যেক গাড়িকে থামিয়ে গাড়ির চালকদের দেয় চা ও পানীয় জল।

জলপাইগুড়ি ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, শীতকালে রাতে গাড়ি চালাতে চালাতে ঘুমের ভাব আসে। এরফলে অনেক সময়ই পথ দুর্ঘটনা হয়। তাই ট্রাক চালকদের সতেজ রাখতে চা ও জল পানের ব্যবস্থা করা হয়েছে। এরকম কর্মীসূচী আমরা মাঝেমধ্যেই করে থাকি। আগামীতেও এধরণের কর্মসূচী চলবে।এদিকে পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষও। পুলিশের এই ভূমিকায় খুশি গাড়ি চালকেরাও। তারা জানিয়েছেন এই শীতের রাত্রে যখন গাড়ি চালাতে হয় এই ঠাণ্ডার মধ্যে, তখন এই চা অনেকটাই শারীরিক এবং মানসিক মনোবল ফিরিয়ে দিতে সাহায্য করবে আমাদের।

অন্যদিকে আজ দুই বিজেপি বিধায়ক জাতীয় সড়কে লাইট বসানোর দাবী নিয়ে এনএইচ (৩১-ডি) প্রকল্প পরিচালকের সাথে দেখা করলেন। উভয় বিধায়কই দাবি করেছেন, জাতীয় সড়কে আলোর অভাবের কারণে দুর্ঘটনা ঘটছে। এই ঘটনাগুলির হাত থেকে অব্যাহতি পেতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি যৌথভাবে আজ জাতীয় সড়কে (৩০-ডি) প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করেন। কয়েকদিন আগে জলেশ্বরী বাজারের কাছে একটি বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনার পর থেকে মানুষজন জাতীয় সড়ক অন্ধকারের প্রসঙ্গ তুলছে। মানুষের অভিযোগ, মহাসড়কে আলো না থাকায় রাতের বেলায় সড়কে অন্ধকার থাকে। যার ফলে চলাচলের সময় এ ধরণের সড়ক দুর্ঘটনা ঘটে। বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিধায়ক শিখা চট্টোপাধ্যায় আজ এনএইচআই অফিসে গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন। প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করে  তাদের পুরো সমস্যার কথা জানান। জাতীয় সড়কের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তাঁরা গুরুত্ব দিয়ে এই ব্যাপারটি দেখবেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev