| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আজ শুরু হলো কোচবিহার বইমেলা

Reporter
পেজ ফোর, নিউজ ডেস্ক / ১০৬১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

প্রথমদিনেই জমে উঠেছে কোচবিহার জেলা বইমেলা। ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই বই মেলা হবে রাসমেলা মাঠে। বই মেলার উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও বইমেলায় কোচবিহার জেলাপরিষদের ও কোচবিহার ভাষা আকাদেমির দুটি স্টল উদ্বোধনে করেন পরেশবাবু। ৬ দিন ধরে রাসমেলা মাঠে চলা এই বই মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বই নিয়ে আলোচনাও হবে। প্রথম দিনই মেলা প্রাঙ্গনের মঞ্চে উন্মোচন হল প্রাজ্ঞ রাজনীতিবিদ, প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়ের বই ধাপে ধাপে স্বাধীনতা। উপস্থিত ছিলেন ইতিহাসবিদ  তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক  ড. রূপকুমার বর্মন, প্রাক্তন অধ্যাপক ঊষাকান্তি দত্ত-সহ বিশিষ্টজনেরা।

‘মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা’। এই স্লোগানকে সামনে রেখে এবার বইমেলা শুরু হচ্ছে কোচবিহারে। সংবাদিক সম্মেলন করে সে কথা জানালেন জেলা শাসক পবন কাদিয়ান। এছাড়াও ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ বই মেলা কমিটির অন্যান্য আধিকারিকগন। বইমেলা প্রসঙ্গে জেলাশাসক জানান, করোনা অতিমারীর কারণে এই বছর ‘বইয়ের জন্য হাঁটুন’ শোভাযাত্রাটি বন্ধ থাকবে। এবারের বই মেলায় ৭৫ টি পাবলিশার্সের ১০০ টি বেশি বুক স্টল থাকবে। গ্রামীন লাইব্রেরীগুলিকে ১০ হাজার টাকা ও টাউন লাইব্রেরী গুলিকে ১৩ হাজার টাকা ও জেলা লাইব্রেরীকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে বইমেলা থেকে বই কেনার জন্য। বই-এর জন্য হাটুন এই নিয়ে পদযাত্রা হবে। একই সাথে জেলাশাসক পবন কাদিয়ান সবার কাছে আবেদন করেন বইমেলাতে সবাই যেন মাস্ক পরে আসেন। জেলাশাসক আরো জানান, বইমেলাকে ঘিরে প্রতিবছর অঙ্কন প্রতিযোগিতা হয়। কিন্তু এবছর তাও হবেনা, পাশাপাশি কোচবিহার বই মেলা থেকে প্রতিবছর দুজনকে পুরস্কৃত করা হয়। এই বছর অমিয়ভূষন স্মৃতি পুরস্কার সম্মান পাবেন নিখিলেশ রায় ও অরুনেশ ঘোষ স্মৃতি পুরস্কার সম্মান পাবেন রাজর্ষী বিশ্বাস৷ দুইজনেই বিশিষ্ট কবি। দু-জনকেই ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

বইমেলা কমিটির পক্ষে পার্থপ্রতিম রায় জানান— বাংলাদেশ অসমের পাবলিশার্স এই মেলায় অংশগ্রহণ করবে। রাজবংশী ভাষা একাডেমির স্টল থাকবে এই বই মেলায়। প্রতিদিন দুপুর ১২.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত বইমেলা খোলা থাকবে। তবে যদি পুস্তক প্রেমী মানুষ সাড়ে সাতটার পরেও মেলায় থাকতে চায় তাহলে তাদের সময় দেওয়া হবে বই কেনার জন্য। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মঞ্চে। মনীষীদের ছবির পাশাপাশি কোচবিহারের মহারাজার ছবি ও কোচবিহারের প্রয়াত বর্ষিয়ান নেতা প্রসেনজিৎ বর্মন এর ছবি মেলা মাঠে থাকবে। ছোটদের বিনোদের জন্য নাগর দোলনা থাকবে মেলা প্রাঙ্গণে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev