দক্ষিণ ভারত আমাকে বারবার কেন টানে জানি না। সেকি নারকেলসুপুরি গাছের ছায়া, মন্দিরে চন্দনগুগ্গুলের সুগন্ধ, বেলাভূমিতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ নাকি কৈশোরে পড়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘তুঙ্গভদ্রার তীরে’-র মায়াময় জগৎ! তা বলে কি ছন্দপতন হয় না! ট্যাক্সি ড্রাইভার সুযোগ বুঝে চালাকি করে। মন্দিরের মৃদঙ্গবাদক মুখের দিকে তাকিয়ে থাকে দুটো পয়সার আশায়। কালো পাথরের সুরসুন্দরীর ভাঙা নাক […]