উপন্যাস হিসেবে শিবনাথ শাস্ত্রীর ‘যুগান্তর’ (১৮৯৫) এমন কিছু মনোযোগ দাবি করে না, কিন্তু উনিশ শতকে বাঙালি সমাজের যুগান্তরের স্বরূপকে কাহিনীর মধ্যে ধরে দেওয়ার প্রয়াস হিসেবে দেখলে উপন্যাসটির কিছু মূল্য আছে। শিবনাথ শাস্ত্রী তাঁর ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন-বঙ্গসমাজ’ (১৯০৪) বইটিতেও পরিবর্তমান সমাজের ইতিহাস বর্ণনা করেছেন। কিন্তু ইতিহাসগ্রন্থে শুধু তথ্যের কালানুক্রমিক বিবরণ যথেষ্ট মনে হলেও উপন্যাসে ‘নবযুগের […]