প্রধানত বুদ্ধদেব বসুর আগ্রহে এবং নেতৃত্বে শুধু কবিতার জন্য মুদ্রিত কবিতা নামে ত্রৈমাসিক পত্রিকার জন্মকথা তিনি নানা উপলক্ষে বিবৃত করেছেন। সেকালে মাসিক পত্রিকায় সাধারণভাবে কবিতার স্থান ছিল পদপ্রান্তিক। প্রবাসীর মতো পত্রিকাতেও ইঞ্চি মেপে কবিতা ছাপার বিষয়টি বিবেচিত হতো। ‘ইঞ্চি-কৃপণ পাদপূরণকারী অবস্থা থেকে’ কবিতাকে সম্মানজনকভাবে সর্বসমক্ষে তুলে ধরতেই কবিতার জন্ম। বুদ্ধদেব তখনকার সাময়িক পত্রিকায় কবিতার মুদ্রণ […]