স্বামী বিবেকানন্দের আমন্ত্রণে সাড়া দিয়ে নিবেদিতা যখন এদেশে এসেছিলেন, তখন তাঁর বয়স আঠাশ বছর। আর স্বামীজির মৃত্যুর সময় তাঁর বয়স বত্রিশ বছর। সেদিক থেকে বয়সের বিশেষত্বেই নিবেদিতা তখনও মুক্ত বিহঙ্গ। বন্ধনহীন পরিসরে অনায়াসেই নিবেদিতা দেশে ফিরে যেতে পারতেন। তাছাড়া তাঁর সমকালীন পরিসরে যে-কয়েকজন স্বামীজির অনুরাগী ও অনুরাগিনী এদেশে এসেছিলেন, তাঁরাও একে একে দেশে ফিরে যান। […]