শহর যত বৃদ্ধি পায়, শহরতলীও ততই বিস্তৃতি লাভ করে। তার চেয়েও শ্রীবৃদ্ধি ঘটে পরিবেশ দূষণের। পরিবেশকে হত্যা করেই শহর-নগরের বিস্তৃতি। খালবিল ভরাট হয়ে যায়, জলাভূমি আত্মগোপন করে, নদীও খাল হয়ে ওঠে। সেখানে আধুনিক সভ্যতাগর্বী মানুষের আধিপত্য বিস্তারে তার প্রাণবায়ুই বিপন্ন হয় না, স্বাভাবিক জীবনকেও বিপদসঙ্কুল করে তোলে। পরিবেশকে দূষিত করেই মানুষের স্বরচিত স্বর্গ যত ইট-কাঠ-পাথরের […]