এবারের শব্দ ছিনার বা ছিনাল। অর্থ সকলেরই জানা, ব্যভিচারিণী। বঙ্গীয় শব্দকোষ ব্যুৎপত্তি দিয়েছে, [সং ছিন্না; ‘ছিণ্ন, ছিণ্ণাল’–জার, ‘ছিণ্ণা, ছিণ্ণালী’–জারস্ত্রী (দেশী); ছিণ্ণাল (অভিধান-রাজেন্দ্র, জৈন প্রাকৃতকোষ); হি ছিনাল; ঠ ছিনাল (পুরুষ, স্ত্রী); গু ছিনাল]। প্রয়োগদৃষ্টান্ত, ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছেন, ‘ডাকাত ছিনার (ছিনাল) চোর’। দ্বিজ বংশীদাস লিখেছেন, ‘চুরি ছিনালির দায়, দুই কান চিরা’। জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে ব্যুৎপত্তি আছে, [সং […]