নিজের রোগের কথা বলতে কার আর ভাল লাগে! তবুও সেই রোগ নিয়েই শুরু করি। বিশ বছর থেকে ধমনীতে, কোষের মজ্জায় বেজায় বেশি পরিমাণে ডায়াবেটিস বহন করে বেড়াচ্ছি। প্রতিদিন দু বেলায় মোট ৫৫ ইউনিট ইনসুলিন নিই। আর ট্যাবলেট ক্যাপসুল মিলে ২৪ ঘণ্টায় খাই ৯টি। শিক্ষক ও মানবাধিকার কর্মী সামশুল হালসানার পরামর্শে মাস চারেক থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল […]