সুড়ঙ্গ বা সুরঙ্গ আমাদের চেনা শব্দ। তবে এই রন্ধ্রপথ বা গোপনপথের সঙ্গে যেন জড়িয়ে রয়েছে মণিমুক্ত, ধনরত্নের সন্ধান বা কোনও অসমসাহসী উদ্ধারের কাহিনী। জলেডোবা চাসনালা খনি বা গভীর গর্তে পড়া প্রিন্স নামক চপল শিশুর উদ্ধারকার্যের জন্যেই যেন সুড়ঙ্গ খননের প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে যক্ষপুরীর শ্রমিকরা মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে তাল তাল সোনা তুলে আনে। নন্দিনী-রঞ্জন […]