সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা। এহেন বুদ্ধিদীপ্ত চরিত্রের নাম ফেলু কেন হল, তার ব্যাখ্যা কেউ দেননি। সত্যজিৎ রায় নিজেও নামটি নিয়ে আমাদের কিছু জানাননি। ফেলুদা বাংলা সাহিত্যের এক স্বঘোষিত প্রাইভেট ডিটেকটিভ। তাঁর ভালো নাম প্রদোষচন্দ্র মিত্র, ভিজিটিং কার্ডে লেখা থাকে ‘প্রদোষ সি মিটার’। লালমোহনবাবু ওরফে জটায়ু এই নামের এক সাংঘাতিক অর্থ খুঁজে বের করেছিলেন। প্র […]