| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভরতমুনির নাটকের ডিম ও ঘোড়ার ডিম : অসিত দাস

Reporter
অসিত দাস / ৫৪৮ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৫ জুলাই, ২০২৬

খাওয়ার ডিম আর ছোঁড়ার ডিম ছাড়াও বাংলাভাষায় আর একপ্রকার ডিম আছে, তা হল, নাটকের ডিম।

এর আভিধানিক অর্থ দৃশ্যকাব্যরূপনাটকভেদ, এই দৃশ্যকাব্যে মায়া, ইন্দ্রজাল, সংগ্রাম, ক্রোধ, উদ্ভ্রান্তাদিবেষ্টিত উপরাগ বাহুল্যরূপে বর্ণিত হওয়া আবশ্যক। ইহাতে রৌদ্ররস অঙ্গী (অর্থাৎ প্রধান), অঙ্ক ৪টি, বিষ্কন্তক ও প্রবেশকের প্রয়োগ করিবে না। ইহাতে দেবতা, গন্ধর্ব, যক্ষ রক্ষঃ বা মহোরগ নায়ক হইবে। ভূত, প্রেত ও পিশাচাদি অত্যন্ত উদ্ধত হইবে। বৃত্তি সকল কৈশিকীহীন (নাটক প্রসিদ্ধ রচনা বিশেষের নাম কৈশিকী) ও সন্ধিসকল বিমর্ষরহিত হইবে। শান্ত; হাস্য ও শৃঙ্গার, এই ৩টি রস ইহাতে বর্জনীয়। অন্য ৩টি রস প্রদীপ্ত হওয়া আবশ্যক। (বিশ্বকোষ — নগেন্দ্রনাথ বসু প্রণীত)।

হরিচরণ বন্দ্যোপাধ্যায় এতো ডিটেলে দেননি ডিমের মর্মার্থ, তবে লিখেছেন, রূপকভেদ।

বামন শিবরাম আপ্তে সংস্কৃত অভিধানে লিখেছেন ডিম মানে শুধু অণ্ড নয়, ডিম মানে ‘আহত করা’ও (Hurt) হয়। নাটকের ডিমের কথাও লিখেছেন অভিধানে।

‘ডিম’ (ডিম্ব নয়) হলো সংস্কৃত নাট্যশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী নাট্যরূপ। আচার্য ভরত মুনি প্রণীত ‘নাট্যশাস্ত্র’ গ্রন্থে যে দশ প্রকার প্রধান রূপক বা নাট্যের (দশরূপক) উল্লেখ রয়েছে, ‘ডিম’ তার অন্যতম। এটি মূলত বীর ও রৌদ্র রসপ্রধান একটি রূপক, যা সাধারণ সামাজিক নাটক থেকে সম্পূর্ণ আলাদা এবং এর উপস্থাপনা অত্যন্ত জমকালো ও সংঘাতময়।

‘ডিম’ নাট্যশাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য, গঠন এবং তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করতেই হয়, বিশেষ করে এই ডিমথেরাপির নৈরাজ্যের সময়।

১. ‘ডিম’ শব্দের অর্থ ও নামকরণ

সংস্কৃত ‘ডিম্’ ধাতু থেকে এই শব্দের উৎপত্তি, যার অর্থ সঙ্ঘাত, উৎপীড়ন বা আলোড়ন। নাট্যশাস্ত্রে যেখানে মায়া, ইন্দ্রজাল, যুদ্ধ এবং প্রচণ্ড কোলাহলের মাধ্যমে কাহিনীর গতিপ্রকৃতি নিয়ন্ত্রিত হয়, তাকেই ‘ডিম’ বলা হয়। ভরত মুনির মতে, এই নাট্যরূপটি দর্শকমনকে একপ্রকার তীব্র উত্তেজনা ও আলোড়নের মধ্যে রাখে বলেই এর নাম ‘ডিম’।

২. কাহিনীর উৎস ও নায়কচরিত্র

‘ডিম’ জাতীয় নাটকের কাহিনী কাল্পনিক হয় না, এটি সর্বদা পৌরাণিক বা ইতিহাস-আশ্রিত হতে হয়। এর প্রধান চরিত্র বা নায়কেরা কোনো সাধারণ মানুষ বা মর্ত্যের বাসিন্দা হন না। ‘ডিম’-এর নায়ক হন অত্যন্ত উদাত্ত, প্রতাপশালী এবং দেবচরিত্রের। নাট্যশাস্ত্র অনুযায়ী এতে দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, পিশাচ এবং ভূত-প্রেত মিলিয়ে মোট ১৬ জন নায়ক থাকতে পারেন। তবে এখানে কোনো শৃঙ্গার বা ললিত স্বভাবের নায়ক থাকেন না; নায়কেরা মূলত যুদ্ধপ্রিয় ও সংঘাতপ্রবণ হন।

৩. রস ও বৃত্তির প্রয়োগ

নাট্যশাস্ত্রে রসের ব্যবহারে ‘ডিম’-এর নিজস্ব সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।

প্রধান রস : এতে রৌদ্র এবং বীর রসই প্রধান হিসেবে আত্মপ্রকাশ করে।

বর্জিত রস : ‘ডিম’-এ শৃঙ্গার (প্রেম-ভালোবাসা) এবং করুণ রসের কোনো স্থান নেই। অর্থাৎ, নারী চরিত্রের প্রাধান্য বা প্রণয়-উপাখ্যান এই নাট্যরূপে সম্পূর্ণ নিষিদ্ধ।

বৃত্তি : যেহেতু এটি যুদ্ধ ও সংঘাতের নাটক, তাই এখানে ‘কৈশিকী’ (ললিত বা সুকুমার) বৃত্তি বর্জিত হয়। পরিবর্তে ‘আরভটী’ (উদ্ধত ও সংঘাতময়) এবং ‘সাত্ত্বতী’ (ধৈর্য ও বীরত্বব্যঞ্জক) বৃত্তির প্রাধান্য দেখা যায়।

৪. অঙ্কের গঠন ও উপস্থাপন রীতি

একটি আদর্শ ‘ডিম’ নাটক চারটি অঙ্কে (Four Acts) বিভক্ত থাকে। এর দৃশ্যকাব্য অত্যন্ত গতিশীল ও উত্তেজনাপূর্ণ হয়। এতে মায়া, প্রবঞ্চনা, ইন্দ্রজাল, সূর্য ও চন্দ্রের গ্রহণ, উল্কাপাত এবং তীব্র যুদ্ধবিগ্রহের দৃশ্য অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তবে নাট্যশাস্ত্রের সাধারণ নিয়ম মেনে মঞ্চে সরাসরি কারও বধ বা মৃত্যু দেখানো নিষিদ্ধ, কেবল যুদ্ধের তীব্রতা ও দ্বন্দ্বকেই বড় করে দেখানো হয়।

৫. ঐতিহাসিক উদাহরণ

ভরত মুনির নাট্যশাস্ত্র অনুসারেই মহাদেব শিবের অনুচরেরা প্রথম এই ধারার নাটক অভিনয় করেছিলেন। ‘ডিম’ নাট্যরূপের প্রথম এবং শ্রেষ্ঠ উদাহরণ হলো ‘ত্রিপুরদাহ’। পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান শিব কীভাবে ত্রিপুরাসুরকে বধ করে তিন পুরী ধ্বংস করেছিলেন, সেই অতিপ্রাকৃতিক ও বীরত্বগাথা নিয়েই এটি রচিত। এছাড়া ভৎসরাজের লেখা ‘ত্রিপুরদাহ’ এবং রামচন্দ্রের ‘যাদবোদয়’ ডিম ঘরানার উল্লেখযোগ্য নাটক।

তাহলেই বোঝা যাচ্ছে, ডিম যেমন খাওয়ার হয়, কিংবা শটপাট বা জ্যাভেলিন বা ডিসকাস ছোঁড়ার ডিম হয়, ডিম তেমনি নাটকের হয়। ঘোড়ার ডিমটাও নাটকের কিনা ভেবে দেখা দরকার। কারণ ঘোড়া দেবতাদের একটি বিশেষ বাহন। সূর্যের তো সাতসাতটি ঘোড়া। উচ্চৈঃশ্রবা দেবরাজ ইন্দ্রের বিখ্যাত ঘোড়া, সমুদ্রমন্থনের সময় উঠেছিল। ঘোড়াকে নিয়ে ডিম কেউ লিখে গেছেন কিনা তা আমি অন্তত জানি না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev