| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অষ্টমঙ্গলির দুর্গা পুজোয় চোপড়ার নন্দকিশোরগছ গ্রামে সম্প্রীতির উৎসব : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৬১৫ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

প্রতি বছর শারদীয়া দুর্গা পূজার দশমীর আট দিন পর উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের সবুজ চা বাগান ঘেরা নন্দকিশোরগছ গ্রামে এই দুর্গা পূজা এবং জহড়া মেলা বসে। এবার ১৩৪ বছরে পা দিল শতাব্দী প্রাচীন এই পুজো। এখনো প্রাচীন রীতি মেনেই চলে এই পুজো। সব ধর্মের মানুষ উপস্থিত হন এখানে। কয়েক লক্ষ লোকের সমাগমে যাতে দর্শনার্থীদের জন্য কোনও সমস্যা না হয় সে বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বছর এই পুজো ও মেলা ১৩৪ বছরে পা দিল। বিহার, বাংলা, নেপাল, বাংলাদেশ-সহ হাজারো মানুষের ভিড়ে রীতিমতো জমে ওঠে এই জহড়া মেলা। উপস্থিত হন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষও। আর তাই এই মেলা হয়ে উঠেছে এক সম্প্রীতির মেলা।

দুর্গাপূজা শেষ হবার আটদিনের মাথায় এই পূজা শুরু হয় বলে একে অষ্টমী দুর্গা পূজা হিসেবেও অনেকেই অভিহিত করেন। আজকে এই অষ্টমঙ্গলির দুর্গা দেবির পুজো। এখানে শারদীয়া দুর্গা পূজার মতো চার দিন পূজা হয় না। পুরনো রীতি অনুসারে এখানে দশমীর আটদিন পর এক দিনেই সব পূজা সম্পন্ন হয়। প্রতিমার গঠন শৈলীও ভিন্ন ধরনের। সিংহ বাহনে মা দুর্গা এখানে গণেশ কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে পূজিতা হন না। তার সাথে মোট ২৮টি দেব দেবীর মূর্তি থাকে এখানে। কথিত আছে অতীতে এখানে জহড়া পাল নামের এক ধনী ব্যক্তি ছিলেন, তিনিই আজ থেকে ১৩৪ বছর পূর্বে অষ্টমী দুর্গা পূজা করেন এবং মেলা বসান। তাই তার নাম অনুসারে মেলার নাম হয় জহড়া মেলা।

শুক্রবার থেকে তিনদিন ধরে চলবে মেলা। এই মেলার বিশেষত্ব এই যে, এখানে বাগচারা নামে একটা ফল পাওয়া যায়। যে ফল আর অন্য কোথাও পাওয়া যায়না। এক চালার মধ্যে রয়েছে দুর্গা। দুর্গার পাশাপাশি শিব, নারায়ণ, কামদেব-সহ আটাশ রকমের মূর্তি স্থান পেয়েছে সেখানে। একসময় এই মেলাতে তাল পাতার ভেঁপু, মাটির খেলনা পুতুল এবং বিভিন্ন হাতের কাজের সামগ্রী বিক্রী হতো এখন সেসবের তেমন কোনও চাহিদা না থাকলেও সময়ের সাথে পাল্লা দিয়ে  ফিরেছে কিছুটা আধুনিকতা। বিশেষ করে ফাস্ট ফুড ও প্রসাধনী জিনিসের দোকানই তবে রয়েছে নাগর দোলা-সহ শিশুদের মনোরঞ্জনের একাধিক ব্যবস্থা।

চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মা, ডিএসপি, ডিআইবি ধ্রুব প্রধান আজকে মেলা পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেলা উপলক্ষে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। আজকে মেলার বিভিন্ন দোকানপাট-সহ মন্দির পরিদর্শন করেন চোপড়া থানার আইসি-সহ ডিএসপি, ডিআইবি ধ্রুব প্রধান।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev