| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা দিবস ও ডা: বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী পালন : দীপাঞ্জন দে

Reporter
দীপাঞ্জন দে / ১৬৯৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১ জুলাই, ২০২৪

১ জুলাই, ২০২৪ (সোমবার) কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা দিবস ও ডা: বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রতি বছরের ন্যায় এছরও কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পরিচালন সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রন্থাগারের পাঠকক্ষে উপস্থিত পাঠকবর্গ ও পরিচালন সমিতির সদস্যরা যৌথভাবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

১৮৫৬ সালের ১ জুলাই কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পথচলা শুরু হয়। নদিয়া-রাজ মহারাজা শ্রীশচন্দ্র রায় হলেন এই গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির প্রথম সভাপতি এবং রামলোচন ঘোষ ছিলেন এই গ্রন্থাগারের প্রথম সম্পাদক। এদিন গ্রন্থাগার প্রাঙ্গণে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ১৬৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। গ্রন্থাগারের প্রধান পাঠকক্ষে স্থাপিত মহারাজা শ্রীশচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রন্থাগার পরিচালন সমিতির বর্তমান সভাপতি সুবীরেন্দ্রনাথ সিংহরায় শ্রীশচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

১ জুলাই, ২০২৪ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রসিদ্ধ ডাক্তার বিধানচন্দ্র রায়ের ১৪৩তম জন্ম দিবস ও ৬৩তম প্রয়াণ দিবস ছিল। তাঁর প্রতিও এদিন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। ডা: বিধানচন্দ্র রায়ের জন্মদিনে পশ্চিমবঙ্গ জুড়ে ‘ডক্টরস ডে’ (চিকিৎসক দিবস) পালন করা হয়।

এদিন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে থাকা ডা: বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন গ্রন্থাগার পরিচালন সমিতির বর্তমান সম্পাদক সম্পদনারায়ণ ধর। এরপর গ্রন্থাগারের পাঠকক্ষে স্থাপিত অন্যান্য মনীষীদের মূর্তিতেও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত পরিচালন সমিতির সদস্যবৃন্দ ও পাঠকবর্গ একে একে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

অনুষ্ঠানের সূচনায় কবি রামকৃষ্ণ দে উদ্বোধন সংগীত পরিবেশন করেন। তারপর স্বাগত ভাষণ রাখেন পরিচালন সমিতির অন্যতম সদস্য লেখক সঞ্জিত দত্ত। এরপর ডাক্তার বিধানচন্দ্র রায় প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘গ্রাম গ্রামান্তর’ পত্রিকার সম্পাদক প্রবীরকুমার বসু। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির দুজন ক্ষুদে পাঠক এদিন আবৃত্তি পরিবেশন করেন। অপূর্বকুমার কুণ্ডুর লেখা ‘এক রূপকার’ কবিতাটি আবৃত্তি করে শোনায় সৌমিলি দে এবং ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ‘বিধানচন্দ্র রায়’ কবিতাটি আবৃত্তি করে শোনায় তনভি বিশ্বাস।

এরপর লাইব্রেরির পরিচালন সমিতির সম্পাদক সম্পদনারায়ণ ধর তাঁর বক্তব্যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনকালের কয়েকটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন। গ্রন্থাগারের বর্তমান পরিচালনা সমিতির অন্যতম সদস্য আলপনা বসু এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনান।

এরপর কবি রামকৃষ্ণ দে-র কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত পরিবেশিত হয়। সভাপতির ভাষণে সুবীরেন্দ্রনাথ সিংহরায় গ্রন্থাগারের সংক্ষিপ্ত ইতিহাস সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষলগ্নে ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির বর্তমান গ্রন্থাগারিক শিল্পী বিশ্বাস সেনগুপ্ত। এদিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রন্থাগার পরিচালন সমিতির সদস্য দীপাঞ্জন দে। গ্রন্থাগার প্রতিষ্ঠা দিবস এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপনের এই অনুষ্ঠানের সমাপ্তিতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় কৃষ্ণনগরের ভূমিপুত্র স্বনামধন্য সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি।

লেখক: আঞ্চলিক ইতিহাস লেখক। সদস্য, পরিচালন সমিতি, কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev