| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

অতুল্য ঘোষ ১১৭

Reporter Default
রিপোর্টার / ৮৪৫ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

বাগান বাড়ির নাম ‘পাহাড়তলী’। মালিক অতুল্য ঘোষ। আজ তাঁর ১১৭তম জন্ম দিন। কেউ কেউ মনে করেন, তৎকালীন কংগ্রেসের বঙ্গ রাজনীতির চাণক্য ও কিং মেকার ছিলেন অতুল‍্য ঘোষ। সেই সময় বাঁকুড়া জেলা কংগ্রেসের অন‍্যতম কর্মকর্তা কালী কিঙ্কর কুণ্ডু ও পিয়ারলেসের কর্ণধার বি.কে. রায়ের মধ‍্যস্থতায় ও সহযোগিতায় স্থানীয় মশিয়াড়ার স্বাধীনতা সংগ্ৰামী মতিলাল রায়ের কাছ থেকেই দান স্বরূপ ২২ বিঘা জমি পান বাগান বাড়ি নির্মাণের জন‍্য।

১৯৫৯ সালে কংসাবতী জলাধার প্রকল্প শুরু হওয়ার সময়ে বেশ কয়েক বার ঐ প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার-সহ বহুমন্ত্রী, আমলা, তদানীন্তন মুখ‍্যমন্ত্রী ডা. বিধান চন্দ্র রায় এই বাগান বাড়িতে এসেছেন এবং প্রকল্পের অগ্ৰগতি বিষয়ে ও গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন এই বাগান বাড়িতে। তৎকালীন পূর্তমন্ত্রী খগেন্দ্র সরকার মুকুটমনিপুর থেকে বাগানবাড়ি পর্যন্ত পিচের রাস্তা তৈরি করে দেন। তৎকালীন রাজ‍্যের মন্ত্রী অমলা সোরেন, ডেপুটি স্পিকার আশুতোষ মল্লিক, স্থানীয় কংগ্রেসের নেতা বাদল সরকার, বীরেন মহান্তী, পূরবী মুখোপাধ্যায় প্রমুখ তাঁর এখানে প্রায় আসতেন।

সাহিত‍্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায় এবং অধ্যাপক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশিও এসেছিলেন অতু্ল‍্য ঘোষের বিশেষ আমন্ত্রণে। আজ সেই বাগান বাড়িতেই কচি-কাঁচাদের নিয়ে জন্মদিন পালন করলেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

তাঁর কথায়, পাশেই তো আমার বাড়ি। ছোট বেলায় এই বাড়িতে কতোবার খেলতে এসেছি। বড়ো হয়ে সব জানতে পারি অতুল্য ঘোষ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য। আজ তাঁরই জন্মদিনে তাঁর বাড়ির আঙিনায় পাড়া পরশিদের নিয়ে তাঁর জন্মদিন পালন করছি। এ এক আলাদা অনুভূতি। এইরকম একজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev