| | |
এই মুহূর্তে ::
বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সহধর্মিণী : লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়

Reporter
সঞ্জীব চট্টোপাধ্যায় / ১৯৩৪ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

সহধর্মিণী শব্দটি আমাদের কানে প্রায়ই আসে। তেমন গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করি না। বিশুদ্ধ বাংলায় বউকে বলা হয় সহধর্মিণী। একটু সম্মানিত করা। ধর্ম শব্দটি থাকলেও বউ-এর ধর্ম যা, তাই থাকে। খুব একটা পরিবর্তন হয় না। কিন্তু এই শব্দটিকে জীবন্ত করে রেখে গেছেন মা সারদা। বিদ্যুৎ ঢুকিয়ে দিয়ে গেছেন। কথাটা সেদিন তার মুখ থেকে বেরিয়েছিল বিদ্যুৎরেখার মতো। আকাশের গায়ে যেমন বিদ্যুৎ চিরে যায়। শ্রীমা রয়েছেন দক্ষিনেশ্বর কালীবাড়ির নহবতে। ১৮৭২ সালের মার্চ মাস। তার বয়স তখন মাত্র ১৯ বছর। প্রথম আসা। ঠাকুর একদিন একান্তে জিজ্ঞেস করলেন, “কি গো, তুমি কি আমায় সংসারপথে টেনে নিতে এসেছ?’ শ্রীমা সামান্যতম ইতস্তত না করে ঝটিতে উত্তর দিলেন, ‘না, আমি তােমাকে সংসারপথে টানতে যাব কেন? তােমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। আমি তােমার সহধর্মিণী। সেইদিন এই শব্দটিতে প্রাণপ্রতিষ্ঠা করে দিলেন মা সারদা, দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে।

শ্রীশ্রী চণ্ডীতে ভক্তের পরিষ্কার স্পষ্ট প্রার্থনা- ‘ভার্যাং মনােরমাহ দেহি মনোবৃত্ত্যনুসারিণীম’- হে দেবী, আমার মনোবৃত্তির অনুসারিণী অর্থাৎ অনুকূল আচরণকারিণী মনোরমা ভার্যা দাও।’ এই ভার্যা শব্দটির আবার দ্বিবিধ ব্যাখ্যা। ভরণীয়া অর্থাৎ ভার্যা, অথবা ভক্তি।

পরিবার-সংসার-স্বামী-স্ত্রীর সম্পর্ক ভগবান শ্রীরামকৃষ্ণের চিন্তার বিষয় ছিল। এটি আমাদের ধর্মেরও বিষয়। সব মহাপুরুষই এর ওপর গুরুত্ব আরােপ করেছেন। বেদ-উপনিষদ-পুরাণ সর্বত্রই এই বিষয়ে নানা কথা আছে। স্বামী স্ত্রী অদ্ভুত একটি সম্পর্ক। পূর্ণতার প্রতীক। সংসার এক মন্দির। জীবন এক জীবন্ত পূজা। সমস্ত ব্যাপারটা দাঁড়িয়ে আছে শক্তি তত্ত্বের ওপর। সবই মায়া। এ কথাটা সহজে বােঝা যাবে না। ব্যস্ত জগতের অত সময়ও নেই। তবে শুনে রাখা ভালো। পরে কাজে লাগতে পারে। আদ্যাশক্তি মহামায়া। এই দৃশ্যজগৎ তার অধীনে। জগৎকে। মুগ্ধ করে সৃষ্টি, স্থিতি, প্রলয় করছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই চণ্ডীতে মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন—

ত্বং স্বাহা ত্বং ত্বধা ত্বং হি বষটকারঃ ত্বরাত্মিকা।

সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা।।

আপনি স্বাহা, আপনিই স্পর্ধা, আপনিই দেব-আহ্বানের বটমন্ত্র, আপনিই অমৃতরূপা অ উ ম, অর্থাৎ প্রণব ওঁকার।

ঠাকুর নারীকে অভাবনীয় সম্মানের আসনে বসিয়ে গেছেন। বলছেন, মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। কন্যা শক্তিরূপা।। বিবাহের সময় দেখনি বর বোকাটি পেছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক।

‘সহধর্মিণী’ বলা কোনও ব্যাপার নয়। বলে দিলেই হল। অনেক কথার একটি কথা। ভাবনায় আনা খুবই কঠিন। ঠাকুর বারে বারে চণ্ডীর বিশেষ একটি শ্লোকের প্রতি আমাদের দৃষ্টি দিতে বলছেন, নিজের অর্থাৎ পুরুষদের চিন্তাভাবনাকে সেই অনুসারী করতে বলছেন। ‘মাইন্ডসেট’! | শ্লোকটি অতি সুন্দর—

বিদ্যাঃ সমস্তাম্বব দেবি ভেদাঃ

স্ক্রিয়ং সমস্তাং সকলা জগৎসু।

ত্বয়ৈকয়া পুরিতমমবরৈতৎ

দেবি, বেদাদি অষ্টাদশবিদ্যা আপনার অংশ। চতুঃষষ্টি কলাযুক্তা এবং পতিব্ৰত্য, সৌন্দর্য তারুণ্যাদি গুণান্বিতা।

সকল নারীই আপনার বিগ্রহ। আপনি জননীরূপা এবং একাকিনীই এই জগতের অন্তরে ও বাহিরে পরিব্যাপ্ত হয়ে আছেন।

শক্তি জগতের মূলাধার। এই আদ্যাশক্তির ভেতর ‘বিদ্যা’ ও ‘অবিদ্যা’দুইই আছে। অবিদ্যা’ কী? যা শুধুই মুগ্ধ করে, অর্থাৎ কামিনী-কাঞ্চন।। মোহ বিস্তার করে জীবনকে আচ্ছন্ন করে। মোহাচ্ছন্ন। ভোগের দিকে টেনে নিয়ে যায়। কিছুকাল নাচিয়ে আবর্জনার মতো পরিত্যাগ করে। এই অবিদ্যা মায়া ভয়ঙ্করী। অতি নির্দয়। আর ‘বিদ্যা’ মায়া কেমন? ভক্তি-দয়া-জ্ঞান-প্রেম ভগবানের দিকে নিয়ে যায়।

এখন কথা হল, পুরুষ বলছে, “আমার সহধর্মিণী।ভালো কথা। তা তুমি পুরুষটি কেমন? মদ্যপ, জুয়াড়ি, ফেরেববাজ, নির্যাতনকারী। তাহলে কি এইরকম, ব্যাধের স্ত্রী ব্যাধিনী, ডাকাতের স্ত্রী ডাকাতিনী। ওই যে বলা হয়েছে সহধর্মিণী। আবার একটি প্রবাদ আছে— ‘যেমন দ্যাবা, তেমনই দেবী। আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথাই বারে বারে বলব, তার কারণ, তিনি ভূমির কথা বিশেষ রূপে ভেবেছেন। সেই ভূমির নাম ‘মানবজমিন’। হলকর্ষণ করছেন দুজন— পিতা ও মাতা। উপনিষদ বলছেন- পিতৃদেবো ভব, মাতৃদেবো ভব। ঠাকুর সকলের পরিবারের খবর নিচ্ছেন। স্ত্রীই ত পরিবার। তিনিই তো সংসার, গৃহ, সুরক্ষা, ছায়াতরু, সন্তানের জননী, পালিকা, বার্তা, সংস্কার, সংস্কৃতি। চণ্ডিকাদেবী যেমন বলছেন—

একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা।

পশ্যৈতা দুষ্ট ময্যেব বিশন্ত্যো মদূরিভূতয়ঃ।।

একমাত্র আমিই এই জগতে বিরাজিতা। আমার অতিরিক্ত অন্য আর কে আছে। ব্রহ্মাণী প্রমুখ সব দেবীই আমার বিভূতি, শক্তি। সব আমাতেই বিলীন।

দক্ষিণেশ্বরে ঠাকুরকে দ্বিতীয়বার দর্শনের দিনে, ঠাকুর শ্রীমকে প্রশ্ন করছেন, ‘আচ্ছা, তােমার পরিবার কেমন ? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? শ্ৰীম বললেন, “আজ্ঞে ভাল, কিন্তু অজ্ঞান।

ঠাকুর ভীষণ বিরক্ত হয়ে বললেন, ‘আর তুমি জ্ঞানী!

ঠাকুরকে সারদা বললেন, “আমি তোমার সহধর্মিণী। সে কি শুধু কথার কথা! না, ঠাকুর বলছেন, ‘ও যদি এত ভাল না হতাে, আত্মহারা হয়ে আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে?

সহধর্মিণী প্রকৃতই পতির ধর্মানুসারিণী, পবিত্রতার প্রতিমূর্তি। তাহলে? চরম একটি উদাহরণ তিনি জগৎসমক্ষে স্থাপন করবেন। সেটি হল নারীর মধ্যে দেবীত্বের উদ্বোধন। তিনি তার সহধর্মিণীকে দেবীরূপে পূজা করবেন। ফলহারিণী কালীপূজার দিন তিনি তাঁর সহধর্মিণী সারদাকে ষোড়শীরূপে পূজা করলেন। তন্দ্রে এই দেবী হলেন শ্রীবিদ্যা বা ত্রিপুরাসুন্দরী। সম্পূর্ণ বিধিমতে পূজার আসনে বসিয়ে পূজা। পূজক ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি প্রার্থনা করেছিলেন, ‘সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরাসুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর, এঁর (শ্রীমায়ের) শরীর মনকে পবিত্র করে এই আধারে আবিভূর্তা হয়ে সর্বকল্যাণ সাধন কর মা। অবশেষে এই জাগ্রত জীবন্ত দেবীকে আত্মনিবেদন করে দিলেন, নিজের সমস্ত সাধনার ফল। এমনকি জপের মালাটি পর্যন্ত সমর্পণ করে দিয়ে প্রণাম করে বললেন, “হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, সর্বকর্মনিষ্পন্নকারিণী, শরণদায়িনী, ত্রিনয়নী, শিবগেহিনি গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম।

এই হল সহধর্মিণীর প্রকৃত রূপ। প্রথমে সমর্পণ, পরে সমানে সমান। তারপর যুগলে পথ চলা। তারপর সমুখে শান্তি পারাবার। অন্ধকারে আচ্ছন্ন বর্তমান জগতে এসব চলে না। চলবে না, চলতে দেওয়া উচিত নয়। এখন সহধর্মিণী নয়, বিপরীত ধর্মিণী। জরা সামালকে, শিসা না টুট যায়!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev