কবিতা অবশ্য ব্যক্তিগত প্রতিক্রিয়ার সাহায্যে বিশিষ্ট রূপ ধারণ করে; এবং ব্যক্তিগত প্রতিক্রিয়া বলতে চলতি ভাষায় সাধারণত আমরা হৃদয়াবেগ বুঝি। কিন্তু হৃদয়াবেগেরও প্রকারভেদ আছে। বাংলা কবিতার অধিকাংশ এত নির্জীব তার কারণ আমাদের কাব্যে সিগনিফিকেন্ট ইমোশন-এর একান্ত অভাব। এর জন্য মূলত দায়ী ভারতীয় ইতিহাসের গতি, এবং এরই প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথের প্রভাবের শেষের দিকের প্রকৃতি। রবীন্দ্রনাথকে যে-যুগ জন্ম দিয়েছিল, […]