আমাদের মানসিকতা প্রায়ই প্রতিভাদের বুঝতে না পেরে দু-ভাগে ভাগ করে ফেলে। যেমন গদ্যশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়; আদি মানিকবাবুকে আমরা ফ্রয়েডের অনুগামী ভাবি ও পরবর্তী মানিক বন্দ্যোপাধ্যায়কে মার্কসবাদী। এরকম ভুল সলিল চৌধুরীর বিচারে প্রায়ই ঘটতে থাকে। একজন সলিল চৌধুরী—বিপ্লবী কমিউনিস্ট, পুলিশের পরোয়ানা ফাঁকি দিয়ে যাঁর সুর ও কথা জনসমুদ্রে ছড়িয়ে পড়ে ঢেউয়ের মতন। আর আরেক জন সলিল […]